Bratya Basu: যাদবপুর-কাণ্ডের পর ব্রাত্যর জন্য Z ক্যাটাগরির নিরাপত্তা – Bengali News | Security getting high for Bratya Basu, minister to get Z category security
কলকাতা: নিরাপত্তা বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আগে তিনি ওয়াই (y) ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এবার সেই নিরাপত্তা বাড়িয়ে (z) ক্যাটাগরির করা হল। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে, তাতে অসুস্থ হয়ে পড়েছিলেন ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয় চত্বরে চরম বিক্ষোভের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রীকে। সেই যাদবপুর-কাণ্ডের পরই নিরাপত্তা বাড়ানো হল ব্রাত্য বসুর।
গত শনিবার ওয়েবকুপার একটি বৈঠকে যোগ দিতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় ব্রাত্য বসুকে। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মূলত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রীকে ঘিরে আন্দোলন করছিলেন ছাত্ররা।
সবিস্তারে আসছে…