Indo-Bangladesh: ভারত-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আগের মতোই রয়েছে? পেট্রাপোলে এসে কিসের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় কর্তা - Bengali News | Commercial relations between India and Bangladesh remain the same, says LPAI chairman in Petrapole - 24 Ghanta Bangla News
Home

Indo-Bangladesh: ভারত-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আগের মতোই রয়েছে? পেট্রাপোলে এসে কিসের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় কর্তা – Bengali News | Commercial relations between India and Bangladesh remain the same, says LPAI chairman in Petrapole

Spread the love

পেট্রাপোল: গত কয়েক মাসে সম্পর্কের পারাপতন কম হয়নি। বাংলাদেশিদের বিদ্বেষের বাণ বারেবারে ধেয়ে এসেছে এপারে। শেখ হাসিনার দেশত্যাগ এবং ভারতে আশ্রয়ের পর থেকে যেন আক্রমণের ধারটা আরও বাড়িয়ে ফেলেছেন সে দেশের কট্টরপন্থী নেতারা। অন্যদিকে ও পারের হিন্দুদের উপর বেলাগাম নির্যাতন নিয়েও সুর চড়িয়েছে ভারতও। কিন্তু, এরইমধ্যে বড় দাবি করে বসলেন এলপিএআই চেয়ারম্যান। 

মঙ্গলবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল ল্যান্ড পোর্ট পরিদর্শনে আসেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান জয়ন্ত সিং। তাঁর দাবি, ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আগের মতোই রয়েছে। এদিন  পেট্রাপোলে আমদানি-রফতানির রাস্তা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। একইসঙ্গে যাত্রীদের যাতায়াতের জন্য তৈরি হওয়া টার্মিনালও পরিদর্শন করেন। তারপরই সংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই করেন বড় দাবি। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ঠিক আগের মতোই রয়েছে। আমদানি-রফতানির ক্ষেত্রে আগে যে পরিমাণ ট্রাক যাতায়াত করতো এখনও আগের মতোই রয়েছে। তিনি আরও বলেন, “পরিস্থিতি যত স্বাভাবিক হবে বাণিজ্য ততই বাড়বে।  বাণিজ্যের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।” একইসঙ্গে পেট্রাপোলে একই ছাদের নিচে সবরকম সুবিধা প্রদানের জন্য যে ফ্লাশ প্রজেক্ট নেওয়া হয়েছে তার কাজও প্রায় শেষের পথে বলে জানাচ্ছেন এলপিএআই চেয়ারম্যান। একইসঙ্গেও এও জানান, নতুন যাত্রী টার্মিনালের কাজও শেষের মুখে। যেটুকু কাজ আর বাকি রয়েছে তাও দ্রুত শেষ হবে বলে জানাচ্ছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *