IND vs AUS Semi-Final Match Report: অস্ট্রেলিয়া বাধা টপকে ফাইনালে ভারত, রান তাড়ায় জ্বলে উঠলেন বিরাট - Bengali News | ICC Men's Champions Trophy 2025: India vs Australia Match Score Highlights IND vs AUS at Dubai Report - 24 Ghanta Bangla News
Home

IND vs AUS Semi-Final Match Report: অস্ট্রেলিয়া বাধা টপকে ফাইনালে ভারত, রান তাড়ায় জ্বলে উঠলেন বিরাট – Bengali News | ICC Men’s Champions Trophy 2025: India vs Australia Match Score Highlights IND vs AUS at Dubai Report

Spread the love

আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ। অস্ট্রেলিয়ার বাধা টপকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স। স্পিনারদের দাপট। টপ অর্ডার এ দিনও ব্যর্থ। তবে মিডল অর্ডার ফের ভরসা দিল। চেজমাস্টার বিরাট কোহলির সঙ্গে দুর্দান্ত একটা পার্টনারশিপ শ্রেয়স আইয়ারের। শ্রেয়স এবং জয়ের খুব কাছে পৌঁছে বিরাট ফিরলেও দলকে চাপে পড়তে দেননি লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। ২০১৩ সালে চ্যাম্পিয়ন, ২০১৭ সালে রানার্স, আরও একবার ফাইনাল।

শেষ দিকে চাপ বাড়ে। ২৪ বলে ২৭ রানের টার্গেট দাঁড়ায়। একটা সময় অবধি মনে হচ্ছিল, ভারতের জয় শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু বিরাট কোহলি ফিরতেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে সাময়িক অস্বস্তি তৈরি হয়েছিল। অ্যাডাম জাম্পার বোলিংয়ে হার্দিক পান্ডিয়া পর পর দুটো ছয় মারতেই গ্যালারিতে সেলিব্রেশন শুরু হয়ে যায়। শেষ তিন ওভারে ভারতের টার্গেট দাঁড়ায় মাত্র ১২ রান। তখন অনেকটাই চিন্তা মুক্ত।

শর্ট পিচ ডেলিভারিতে ভারতকে চাপে ফেলার চেষ্টা করে অজি পেসার নাথান এলিস। ফাঁদে পা দেননি রাহুল-হার্দিক। স্ট্রেট ব্যাটে খেলারই চেষ্টা করছিলেন। হার্দিক আরও একটা বাউন্ডারি মারতেই ক্রমশ জয়ের দিকে ভারত। কিন্তু হার্দিক পান্ডিয়াও শেষ মুহূর্তে আউট। লোকেশ রাহুল ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন। শেষ অবধি ১১ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় এবং ফাইনাল নিশ্চিত। টানা তৃতীয় বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *