ICC Champions Trophy 2025: সেরা ফিল্ডার মেডেল লুকিয়ে রাখলেন অক্ষর, চলল ‘বিরাট’ খোঁজ; তারপর… – Bengali News | Axar Patel hide Best Fielder medal award after IND vs NZ ICC Champions Trophy
ICC Champions Trophy 2025: সেরা ফিল্ডার মেডেল লুকিয়ে রাখলেন অক্ষর, চলল ‘বিরাট’ খোঁজ; তারপর…Image Credit source: PTI
দুবাই: বেস্ট ফিল্ডার মেডেল অ্যাওয়ার্ড গোজ় টু… ভারতের ড্রেসিংরুমে যে কোনও ম্যাচের পর এই সেরা ফিল্ডার মেডেল দেওয়ার প্রথা চালু হয়েছে। চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর ভারতের ড্রেসিংরুমে দেওয়া হল ওই ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার। ভারতের ম্যাচের পর ড্রেসিংরুমে এই সেরা ফিল্ডারের পদক দেওয়ার বিশেষ প্রথা চালু হয়েছে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের সময়। কিউয়িদের মিনি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারানোর পর ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ তিন ক্রিকেটারের নাম বলেন, যাঁরা সেরা ফিল্ডার মেডেলের দাবিদার। সেখানে নাম ছিল অক্ষর প্যাটেলের। কিন্তু পুরস্কার তিনি পাননি। বরং লুকিয়ে দেন সেরা ফিল্ডার মেডেল। শেষ অবধি কে পেলেন ভারত-কিউয়ি ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার?
ভারতীয় ক্রিকেটারদের ফিল্ডিংয়ে বিরাট জোর দেওয়া হয়। টি দিলীপ দলের সকলকে উদ্বুদ্ধও করেন। কিউয়ি ম্যাচের পর ভারতের সেরা ফিল্ডার পুরস্কার পাওয়ার প্রথম দাবিদার হিসেবে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করেন। এরপর অক্ষরকে অনবদ্য ক্যাচ নেওয়ার জন্য সুপারম্যানও বলেন দিলীপ। সেরা ফিল্ডার মেডেলের পুরস্কারের দাবিদার হিসেবে দ্বিতীয় নাম বিরাট কোহলির বলেন দিলীপ। আর তৃতীয় দাবিদার হিসেবে শ্রেয়স আইয়ারের নাম বলেন।
এই খবরটিও পড়ুন
এরপর যখন আসে পুরস্কার প্রাপকের নাম ঘোষণার সময়, তখন অক্ষর প্যাটেল লুকিয়ে ফেলেন সেই পদক। তিনি একটি সোফায় বসেছিলেন। সেখানেই কোচ রেখেছিলেন ওই পদক। হাসি মজা করতে করতে অক্ষর বলতে থাকেন, সেখানে পদক নেই। এরপর সেটি উদ্ধার করা হয়। এবং টি দিলীপের সহকারী নুয়ান তা পরিয়ে দেন বিরাট কোহলির গলায়।
The case of a missing fielding medal 🤔
And an important member of the team presenting it 🤝🏻
Some fun moments post the #NZvIND game 😁
WATCH 🎥🔽 #TeamIndia | #ChampionsTrophy
— BCCI (@BCCI) March 3, 2025