চোখের সামনে ক্যাটরিনার ভেজা শরীর, একটিবার ছুঁয়ে দেখার আশায় ধেয়ে এল ভিড়! তারপর হঠাৎ… – Bengali News | Katrina kaif feels uncomfortable during mahakumbh holi bath
মহাকুম্ভে এবার রেকর্ড ভিড়। প্রয়াগরাজের ব্যবস্থাপনায় যোগী সরকারের সুখ্যাতিতে পঞ্চমুখ গোটা টিনসেল টাউন। আম্বানি, আদানি থেকে অক্ষয় কুমার সুযোগ পেয়েই মহাকুম্ভে পুণ্যস্নান সেরেছেন। সম্প্রতি শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে পৌঁছে ছিলেন ক্যাটরিনা কাইফ। সেলেব আচরণ ঝেরে ফেলে, সাধারণের মতোই ডুব দিয়েছেন কুম্ভে। ভেজা পোশাকেই জলে দাঁড়িয়ে ক্য়াটরিনার নিষ্টাভরে সূর্যপ্রণামের ভিডিও তো ভাইরাল। কিন্তু জানেন কি, পুণ্যস্নানে গিয়ে কী মারাত্মক বিপাকে পড়েছিলেন ভিকি কৌশল ঘরনি?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। আপাতত, সিনেমা থেকে নিজেকে দূরেই রেখেছেন ক্যাটরিনা। গুঞ্জনে রয়েছে, ক্যাটরিনা নাকি খুবন শীঘ্রই মা হতে চলেছেন। আর সেই প্রস্তুতির জন্যই কখনও সিদ্ধি বিনায়ক, কখনও তিরুপতি, কখনও রামমন্দির আর এবার তো মহাকুম্ভে হাজির হয়েছিলেন তিনি।
ক্য়াটরিনার যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, হলুদ রঙের পোশাক পরে, মহাকুম্ভে ডুব দিচ্ছেন ক্যাটরিনা। পাশে দাঁড়িয়ে তাঁর শাশুড়ি। ক্যাটরিনা যেখানে স্নান করছিলেন, তার পাশে অসংখ্য মানুষ। নিরাপত্তরক্ষীরা ক্যাটরিনাকে ঘিরে থাকলেও, নিরাপত্তা বলয়কে টপকে ভিড় ছুট্টে যাচ্ছিল ক্য়াটরিনার দিকে। সবে তখন ক্যাটরিনা ডুব দিয়েছেন। অনুরাগীদের চিল চিৎকার। একটি ক্যাটরিনাকে ছুঁয়ে দেখার ইচ্ছা। একটা সেলফি তোলার আবদার।

ভিড় যখন বাড়তে থাকে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নেন ক্যাটরিনা। মাথায় ঘোমটা টেনে সোজা উঠে যান ঘাটে। দূর থেকে হাত নাড়ান অনুরাগীদের। সূত্রের খবর, এমন পরিস্থিতিতে আগে কখনও পড়েননি ক্যাট। তাই একটু নার্ভাস হয়েছিলেন তিনি। তবে পরে, নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেয়।