UPI লাইট ব্যবহারকারীদের জন্য বড় আপডেট, এবার থেকে পাবেন এই সুবিধাও – Bengali News | UPI lite users now will transfer money from wallet, new feature to come soon
ফাইল চিত্র।Image Credit source: Indranil Aditya/NurPhoto via Getty Images
নয়া দিল্লি: ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই-এর একটি বড় আপডেট আসছে শীঘ্রই। যাঁরা UPI Lite ব্যবহার করেন, তাঁরা অ্যাকাউন্টে পড়ে থাকা ব্যালেন্স তোলার সুবিধা পান না, তবে এই সুবিধা শীঘ্রই শুরু হতে চলেছে। এই বিষয়ে, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই একটি সার্কুলার জারি করেছে।
NPCI সব ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে যে UPI লাইট-এর সুবিধা সক্রিয় করতে। আগামী ৩১ মার্চের মধ্যে “ট্রান্সফার আউট” সক্রিয় করতে হবে। ফলে এবার থেকে UPI লাইটে টাকা ট্রান্সফার করা যাবে।
UPI লাইট বর্তমানে শুধুমাত্র একমুখী কাজ করে। অর্থাৎ ব্যবহারকারীরা কেবলমাত্র তাদের সোর্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে UPI লাইট ওয়ালেটে টাকা লোড করতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর টাকা ফেরাতে পারবেন না। এবার থেকে সেটাও করা যাবে।
জানা গিয়েছে যে, আগামী আর্থিক বছর অর্থাৎ ১ এপ্রিল, ২০২৫ থেকে, UPI LITE ব্যবহারকারীরা তাদের UPI LITE-এর অবশিষ্ট ব্যালেন্স সরাসরি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করার সুবিধা পাবেন। ব্যবহারকারীদের জন্য এটা অত্যন্ত স্বস্তির খবর।