TT Coach Bharati Ghosh Dies: প্রয়াত বাংলার গর্ব কিংবদন্তি টিটি কোচ ভারতী ঘোষ - Bengali News | Renowned Table Tennis Coach Bharati Ghosh from Siliguri Dies due to age related issue - 24 Ghanta Bangla News
Home

TT Coach Bharati Ghosh Dies: প্রয়াত বাংলার গর্ব কিংবদন্তি টিটি কোচ ভারতী ঘোষ – Bengali News | Renowned Table Tennis Coach Bharati Ghosh from Siliguri Dies due to age related issue

Spread the love

সর্বভারতীয় এবং আন্তর্জাতিক স্তরে শিলিগুড়ি থেকে উঠে এসেছেন অনেক অনেক টিটি প্লেয়ার। আর তার অন্যতম কারিগর ভারতী ঘোষ। দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন। টিটির কোর্টে বারবার জিতে আসা ভারতী ঘোষ জীবনের লড়াইয়ে আর পেরে উঠলেন না। এ দিন বার্ধ্যকজনিক কারণে প্রয়াত কিংবদন্তি টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ।

শিলিগুড়ির টেবিল টেনিস এবং ভারতী ঘোষ যেন সমার্থক। কোচিংয়ের ক্ষেত্রে অবশ্য বয়সকে বাধা হতে দেননি। নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন। অনেক দুস্থ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কোচিং করিয়েছেন। জীবনটাকেই উৎসর্গ করে দিয়েছিলেন টেবিল টেনিসকে। হাতে ধরে গড়ে তুলেছেন টিটি প্লেয়ারদের। তাঁর ছাত্র-ছাত্রীরা সর্বভারতীয় স্তরে যেমন প্রতিনিধিত্ব করেছেন, তেমনই আন্তর্জাতিক মঞ্চেও।

ভাইয়ের বন্ধুর সহযোগিতায় টিটির দুনিয়ায় প্রবেশ করেছিলেন। ছিলেন না কোনও কোচ। হাতে গোনা কয়েকজন মেয়ের সঙ্গে টিটি খেলা শুরু করেন। সিনিয়রদের দেখে খেলা শিখেছিলেন। খুব অল্প বয়সেই এই খেলার সঙ্গে পরিচয়। ধীরে ধীরে তাঁর ভাবনায় আসে, খেলোয়াড় তৈরিতে গুরুত্ব দেবেন। ভারতী ঘোষের হাত ধরে অন্তত ৩ হাজার টিটি প্লেয়ার উঠে এসেছে। জিতেছেন অনেক সম্মান। তবে কচিকাঁচাদের ভালোবাসা, অভিভাবকদের ভরসা ছিল তাঁর কাছে সম্পদ। শিলিগুড়িই নয়, বাংলা হারাল এমনই একজন ক্রীড়াগুরুকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *