Jammu Kashmir Liquor Ban: জম্মু-কাশ্মীরে ব্যান হবে মদ? পর্যটকরা ধরা পড়লেই... - Bengali News | Liquor to be Banned in Jammu Kashmir? PDP, NC's Demand Sparks Row - 24 Ghanta Bangla News
Home

Jammu Kashmir Liquor Ban: জম্মু-কাশ্মীরে ব্যান হবে মদ? পর্যটকরা ধরা পড়লেই… – Bengali News | Liquor to be Banned in Jammu Kashmir? PDP, NC’s Demand Sparks Row

Spread the love

জম্মু-কাশ্মীরে পর্যটকরা।Image Credit source: PTI

শ্রীনগর: ভূস্বর্গের কনকনে ঠান্ডাতেও শরীর গরম করতে পারবেন না আর মদ্যপান করে? জম্মু-কাশ্মীরে উঠল মদ ব্যানের দাবি। ২০১৬ সালে প্রথম এই দাবি জানানো হলেও, সেই সময় আপত্তি জানিয়েছিল মেহবুবা মুফতির দল পিডিপি। এখন চিত্রটা সম্পূর্ণ উল্টো। মেহবুবা মুফতিই চাইছেন জম্মু-কাশ্মীরে মদ নিষিদ্ধ করে দেওয়া হোক। এই নিয়ে প্রচারও শুরু হয়েছে।

বিগত এক সপ্তাহ জুড়ে জম্মু-কাশ্মীরের শ্রীনগর সহ বিভিন্ন জায়গায় পোস্টার পড়ছে মদ নিষিদ্ধ করার দাবিতে। পর্যটকরাও যেন স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতিকে সম্মান করে। পুলিশ গিয়ে সেই পোস্টার সরাতেই বিরোধীরা সমালোচনায় সরব হয়েছে।

আসন্ন বাজেট অধিবেশনেও এই দাবি উঠতে পারে। সূত্রের খবর, পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স- দুই দলই মদ নিষিদ্ধ করার দাবিতে বিল জমা দিয়েছে। বিভিন্ন ছোট রাজনৈতি দল মদ বিক্রির উপরে নিষেধাজ্ঞা চেয়ে আলাদা আর্জি জমা দিয়েছে।

প্রসঙ্গত, পর্যটন নির্ভর কাশ্মীরে ব্রিটিশ জমানা থেকে মদের দোকান ছিল। তবে ১৯৯০-র দশকে ইসলামপন্থা জঙ্গি সংগঠনগুলি জম্মু-কাশ্মীরে মদ বিক্রি করা নিষিদ্ধ করে দেওয়া হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *