বাংলায় ১০০ কোটি টাকা লগ্নির পথে আসবাব সংস্থা, নয়া কারখানা গড়বে ইউরোপীয় কোম্পানি, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

বাংলায় ১০০ কোটি টাকা লগ্নির পথে আসবাব সংস্থা, নয়া কারখানা গড়বে ইউরোপীয় কোম্পানি, বাংলার মুখ

Spread the love

আগামী পাঁচ বছরে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে আসবাবপত্র নির্মাণকারী সংস্থা ওম্যাকমে। পাইকারি এবং খুচরো বাজারে নিজেদের উপস্থিতি বাড়ানোর জন্য দুটি নয়া কারখানা তৈরিরও পরিকল্পনা করা হচ্ছে। ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অজয় দাগা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে সোদপুুরে একটি কারখানা তৈরি করা হবে। সেজন্য ৩০ কোটি টাকার মতো লগ্নি করবেন তাঁরা। আর ২০৩০ সালের মধ্যে আরও ৭০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করা হয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে তৃতীয় কারখানা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ওম্যাকমের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর।

দ্বিগুণ করা হবে দৈনিক উৎপাদন ক্ষমতা

আপাতত উত্তর ২৪ পরগনার সোদপুরে ওম্যাকমের একটি কারখানা আছে। তাতে দৈনিক ১,০০০-র মতো চেয়ার এবং টেবিল তৈরি করা হয়ে থাকে। সোদপুরেই যে নয়া কারখানা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটা একবার চালু হয়ে গেলে সংস্থা দিনে প্রায় ২,৫০০ চেয়ার এবং টেবিল তৈরি করার মতো জায়গায় চলে যাবে। 

ওম্যাকমে সূত্রে খবর, আগামী পাঁচ বছরে সবমিলিয়ে যে ১০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে, তার মধ্যে প্রায় ৮০ শতাংশ অর্থ উৎপাদন বৃদ্ধির জন্য খরচ করা হবে। আর বাকিটা খুচরো ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে বলে আসবাবপত্র নির্মাণকারী সংস্থা সূত্রে খবর।

আরও পড়ুন: WB Investment Proposal in BGBS 2025: ৭ হোটেল, ৫ হাসপাতাল, গলফ টাউনশিপ- বাংলায় ৫ বছরে ১৫,০০০ কোটি টাকা লগ্নি নেওয়াটিয়ার

কলকাতায় কারখানা তৈরির পরিকল্পনা স্নাইডার ইলেকট্রিকের

তারইমধ্যে পশ্চিমবঙ্গে নয়া বিনিয়োগের পরিকল্পনা করছে স্নাইডার ইলেকট্রিক। শনিবার গ্রেটার নয়ডায় ‘ইন্ডিয়ান ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন’ আয়োজিত অনুষ্ঠানে ইউরোপীয় সংস্থার তরফে জানানো হয়েছে যে ভারতে আরও তিনটি কারখানা তৈরি করা হবে। এই মুহূর্তে ভারতে ৩১টি কারখানা আছে। যে সংখ্যাটা বাড়িয়ে ৩৪ করা হবে। তার মধ্যে একটি কারখানা গড়ে তোলা হবে কলকাতায়। আর বাকি দুটি হবে হায়দরাবাদ এবং আহমেদনগরে।

আরও পড়ুন: BGBS 2025 Latest Update: দুই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, অনেক শিল্পনীতি ঘোষণা- বিজিবিএসে কী কী হতে পারে?

ভারতে কর্মসংস্থান তৈরির আশ্বাস স্নাইডারের

আর ভারতে নিজেদের উপস্থিতি বাড়াতে ইতিমধ্যে ইউরোপীয় সংস্থার তরফে ৩,২০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের মধ্যে আরও প্রায় ১২ লাখ বর্গফুট জায়গায় নিজেদের শাখাপ্রশাখা ছড়াতে চাইছে স্নাইডার। যে সংস্থার তৃতীয় বৃহত্তম বাজার হল ভারতের। আর যে সংস্থার চারটি গ্লোবাল হাবের মধ্যে ভারত হল একটি।

আরও পড়ুন: Amul investing ₹600 cr in Kolkata: কলকাতায় হবে বিশ্বের বৃহত্তম দই কারখানা! ৬০০ কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা আমূলের

আর নিজেদের ব্যবসার বহর বৃদ্ধির জন্য ভারতের বাজারের দিকে যে বাড়তি নজর দেওয়া হচ্ছে, সেটাও জানিয়ে দিয়েছেন স্নাইডারের সিইও অলিভিয়ার স্নাইডার। তিনি বলেছেন, ‘বিশ্বব্যাপী আমাদের উন্নতির ক্ষেত্রে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ বাজার এবং কৌশলগত হাব। আমরা ভারতে বিনিয়োগ করতে মুখিয়ে আছি। কর্মসংস্থান তৈরির উপরে জোর দেওয়া হচ্ছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *