IND vs PAK Live Score: রবিবার মরুশহরে জমজমাট ভারত-পাকিস্তান মহারণ, সেমির পথে এগোবে কারা? – Bengali News | India vs Pakistan Champions Trophy 2025 live score IND vs PAK Cricket Match Scorecard online
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত বনাম পাকিস্তান
দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ফর্ম্যাট খুবই কঠিন। একটা ম্যাচ হারা মানেই খাদের কিনারায় পৌঁছে যাওয়া। সেখানেই কিনা এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক পাকিস্তান প্রথম ম্যাচ হেরে যায়। অন্যদিকে রোহিত শর্মার ভারত অবশ্য জয় দিয়ে মিনি বিশ্বকাপে সফর শুরু করেছে। আজ, রবিবার দুবাইতে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ সংস্করণে, ২০১৭ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল যুযুধান দুই দল। সেখানে মেন ইন ব্লুকে হারায় গ্রিন আর্মি। ওই হারের বদলাতেই জ্বলছেন রোহিত-বিরাটরা। এ বার দেখার মরুশহরের মহারণে কোন দল করে বাজিমাত। অতীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক সাক্ষাত দেখলে নজরে পড়বে তাতে এগিয়ে রয়েছে পাকিস্তান। এই টুর্নামেন্টে ২টো দল মোট ৫ বার মুখোমুখি হয়েছিল। তাতে পাকিস্তানের জয় ৩ ম্যাচে। আর টিম ইন্ডিয়া জিতেছিল ২ বার।