Sonia Gandhi: হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী, হঠাৎ কী হল? – Bengali News | Congress leader Sonia Gandhi admitted to Ganga Ram Hospital in Delhi
নয়া দিল্লি: দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। সূত্রের খবর, রুটিন চেকআপের জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সুস্থই আছেন। অন্যদিকে কোনও শারীরিক অসুস্থতার কথা কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। এদিনই আবার রায়বরেলি গিয়েছেন রাহুল গান্ধী। সেখানে তাঁর পূর্ব ঘোষিত কিছু কর্মসূচি রয়েছে। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে তাতে কোনও বদল হয়নি। সব কর্মসূচিতেই শুক্রবার যোগ দিচ্ছেন তিনি।
সূত্রের খবর, বয়সের কারণেই কিছু শারীরিক অসুস্থতা রয়েছে আটাত্তরের সনিয়ার। সে কারণেই মাঝেমাঝে তিনি গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন। এবারও তেমনটাই হয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শুক্রবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।
প্রসঙ্গত, ২০২২ সালে করোনাকালে কোভিডের কবলেও পড়েছিলেন রাহুলের মা। সংক্রমণ দীর্ঘস্থায়ীও হয়েছিল। সূত্রের খবর, তারপর থেকেই নানা ধরনের শারীরিক জটিলতা বেড়েছে, সঙ্গে বার্ধক্যজনিত সমস্যাও বাড়ছে। কিন্তু, ঠিক কোন কোন সমস্যা সে বিষয়ে এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি নিজে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কিনা এখন সেটাই দেখার।