IND vs BAN Live Score: লক্ষ্মীবারে রোহিত ব্রিগেডের মিনি বিশ্বকাপ সফর শুরু, সামনে বাংলাদেশ - Bengali News | India vs Bangladesh Champions Trophy 2025 live score IND vs BAN Cricket Match Scorecard online - 24 Ghanta Bangla News
Home

IND vs BAN Live Score: লক্ষ্মীবারে রোহিত ব্রিগেডের মিনি বিশ্বকাপ সফর শুরু, সামনে বাংলাদেশ – Bengali News | India vs Bangladesh Champions Trophy 2025 live score IND vs BAN Cricket Match Scorecard online

Spread the love

দুবাই: রোহিত শর্মার নেতৃত্বে গত বছর টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। তাঁর হাত ধরে ভারতে ওডিআই বিশ্বকাপ ট্রফিও আসার প্রবল সম্ভবনা তৈরি হয়েছিল। কিন্তু ২০২৩ সালে অল্পের জন্য ওডিআই বিশ্বকাপ হাতছাড়া হয় ভারতের। টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠে অজিদের কাছে শেষমেশ হেরে যায় টিম ইন্ডিয়া। এ বার হিটম্যানের ক্যাপ্টেন্সিতে আইসিসির আর এক ট্রফির হাতছানি ভারতের সামনে। ৮ টিমের টুর্নামেন্টে অনেকে ভারতকে ফেভারিট বলছে। এ বার দেখার ভারতীয় শিবিরে তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি আসে কিনা।

ভারত-বাংলাদেশ ওডিআইতে হেড টু হেড – একদিনের ক্রিকেটে এই দুই টিম যখনই মুখোমুখি হয়েছে, তাতে টিম ইন্ডিয়ার দাপট বারবার দেখা গিয়েছে। এখনও অবধি ভারত এবং বাংলাদেশ ৪১টি ওডিআইতে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ৩২টি ম্যাচ। এবং বাংলাদেশ জিতেছে ৮টি ম্যাচ। আর এক ম্যাচ অমীমাংসিত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *