Habra: মহাকুম্ভে ডুব দেওয়ার আগেই অঘটন, মাথায় হাত বাংলাদেশির - 24 Ghanta Bangla News
Home

Habra: মহাকুম্ভে ডুব দেওয়ার আগেই অঘটন, মাথায় হাত বাংলাদেশির

Spread the love

Habra: মহাকুম্ভে ডুব দেওয়ার আগেই অঘটন, মাথায় হাত বাংলাদেশির

হাবড়া: ইচ্ছা ছিল মহাকুম্ভে স্নান করার। তাই তাঁর ভারতে প্রবেশ। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হল না। হাবড়া পুলিশের জালে বাংলাদেশি নাগরিক। হাবড়া স্টেশন মোড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশি জেরায় ধৃত জানিয়েছে, মহাকুম্ভে যাওয়ার জন্য ভারতে প্রবেশ করেছিলেন পাসপোর্ট ভিসায়। বাংলাদেশি পাসপোর্ট থাকলেও এখানে এসে ভারতীয় আধার কার্ড সহ একাধিক নাগরিকত্ব কার্ড তৈরি করেছেন।

অভিযোগ, ভুল তথ্য ও ভুয়ো নথি দিয়ে ভারতীয় বিভিন্ন কার্ড তৈরি করেছেন। দু-তিন মাস আগে ভারতে ঢুকেছিলেন। এমনকি  এই ক’মাসের মধ্যে  জমিও কিনেছেন এবং পরিবারের সকলের জন্য আধার কার্ড-সহ বিভিন্ন নথি তৈরি করেন।  পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পাসপোর্ট সহ ভারতীয় আধার কার্ড সহ একাধিক নথি। এই চক্রের সঙ্গে আর যারা যুক্ত রয়েছে প্রত্যেকের খোঁজ চালাচ্ছে পুলিশ। সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয় ধৃতকে। পুলিশ আরও জানিয়েছেন এর আগেও একাধিকবার বাংলাদেশের ভিসায় ভারতের প্রবেশ করেন ধৃত ব্যক্তি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *