Recruitment Scam: কার সুপারিশে কত চাকরি? পোস্টারে নেতাদের ‘পর্দাফাঁস’ সিপিএমের, ‘তৃণমূল সততার প্রতীক’, বলছেন নেতারা - Bengali News | Bankura leads in teacher recruitment corruption, CPIM put up a poster demanding punishment for the accused - 24 Ghanta Bangla News
Home

Recruitment Scam: কার সুপারিশে কত চাকরি? পোস্টারে নেতাদের ‘পর্দাফাঁস’ সিপিএমের, ‘তৃণমূল সততার প্রতীক’, বলছেন নেতারা – Bengali News | Bankura leads in teacher recruitment corruption, CPIM put up a poster demanding punishment for the accused

Spread the love

বাঁকুড়াতে পড়ল পোস্টার Image Credit source: TV 9 Bangla

বাঁকুড়া: ‘শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এগিয়ে বাঁকুড়া’, অভিযুক্তদের শাস্তির দাবিতে এই মর্মেই পোস্টার দিল সিপিএম। কোন নেতার সুপারিশে কতজনের চাকরি হয়েছে তার তথ্য তুলে ধরে এদিন বাঁকুড়ার রানিবাঁধের বিভিন্ন জায়গায় এই পোস্টার দেয় বামেরা। সিপিএমের এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পাল্টা সিপিএমের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। তীব্র আক্রমণ করেছেন ঘাসফুল শিবিরের নেতারা।  

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সম্প্রতি সিবিআই জানতে পারে প্রভাবশালীদের সুপারিশে রাজ্যে ৩২৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন। সিবিআইয়ের হাতে আসা তালিকায় দেখা যাচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরার সুপারিশে। তাঁর সুপারিশে চাকরি পেয়েছেন মোট ২২ জন। সিবিআইয়ের হাতে আসা তালিকা প্রকাশ্যে আসতেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই তালিকা তুলে ধরে রানিবাঁধে পোস্টার দেয় সিপিএম। পোস্টারে লেখা, দুর্নীতিতে এগিয়ে রয়েছে বাঁকুড়া জেলা। অবিলম্বে গোটা ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করার দাবিও জানানো হয়। 

সিপিএম নেতাদের দাবি, যেভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে তাতে বঞ্চিত হয়েছেন অসংখ্য শিক্ষিত যোগ্য চাকরিপ্রার্থীরা। তাই অবিলম্বে তার তদন্ত শেষ করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা উচিত। এদিকে সিপিএম এর তরফে পোস্টার দিতেই পাল্টা সিপিএমের বিরুদ্ধে সুর চড়িয়েছে ঘাসফুল শিবিরও। তৃনমূলের দাবি, সিপিএম ক্ষমতায় থাকাকালীন চুরি করেছে। তাই তারা তৃণমূলকে চোর চোর বললেও তাতে কিছু যায় আসে না। তৃণমূল সততার প্রতীক। তারপরেও অভিযোগ উঠলে নিশ্চিতভাবেই আদালত তার বিচার করবে। যটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার রাজনৈতিক মহলে চলছে জোর চাপানউতোর। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *