Richa Ghosh: ঠিক যেন ধোনির প্রতিচ্ছবি... ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানো রিচা ঘোষকে নিয়ে উল্লাস - Bengali News | Mirror Image Of MS Dhoni, RCB Star Richa Ghosh Compared To India Great After WPL's Highest Ever Successful Chase by RCB - 24 Ghanta Bangla News
Home

Richa Ghosh: ঠিক যেন ধোনির প্রতিচ্ছবি… ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানো রিচা ঘোষকে নিয়ে উল্লাস – Bengali News | Mirror Image Of MS Dhoni, RCB Star Richa Ghosh Compared To India Great After WPL’s Highest Ever Successful Chase by RCB

Spread the love

ঠিক যেন ধোনির প্রতিচ্ছবি… ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানো রিচা ঘোষকে নিয়ে উল্লাসImage Credit source: PTI, X

কলকাতা: জয় দিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু করল স্মৃতি মান্ধানার আরসিবি। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং বাংলার মেয়ে রিচা ঘোষের (Richa Ghosh)। ছক্কা হাঁকিয়ে তিনি শুক্ররাতে ম্যাচ জিতিয়েছেন বেঙ্গালুরুকে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে তুলনা করা হচ্ছে।

উইমেন্স প্রিমিয়ার লিগের তৃতীয় সংস্করণের উদ্বোধনী ম্যাচে আরসিবির উইকেটকিপার ব্যাটার রিচা ২৭ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছয়। পঞ্চম উইকেটে কনিকা আহুজার সঙ্গে দুরন্ত পার্টনারশিপ রিচার। উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির গড়েছে আরসিবি।

এই খবরটিও পড়ুন

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবির অধিনায়ক স্মৃতি মান্ধানা। গুজরাটের ক্যাপ্টেন অ্যাশলে গার্ডনারের ৩৭ বলে ৭৯ রান ও বেথ মুনির ৫৬ রানের সুবাদে শেষ অবধি ২০১ রান তোলে গুজরাট। সেখানে ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় আরসিবি। শেষ অবধি ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় বেঙ্গালুরুর। যে ছন্দে রিচা আরসিবিকে জিতিয়েছেন, এরপর তাঁকে নিয়ে রীতিমতো উল্লাস হচ্ছে।

সোশ্যাল মিডিয়া এক্সে ছড়িয়ে পড়েছে বহু পোস্ট। যেখানে নেটিজ়েনরা বারবার ভারতের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বাংলার মেয়ে রিচার তুলনা করেছেন। নিম্নে এক ঝলকে দেখে নিন এক্সে ধোনির সঙ্গে রিচার তুলনার কিছু পোস্ট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *