Student Death: সকালেই বাবাকে দিয়ে ফোন রিচার্জ করেছিল, টুয়েলভের ছাত্রী বন্ধ ঘরে এই করল? দরজা খুলতেই মাথায় হাত মা-বাবার - Bengali News | Sorry Mummy Papa, Class 12 Student Unnatural Death After Her JEE Exam Result Released in UP - 24 Ghanta Bangla News
Home

Student Death: সকালেই বাবাকে দিয়ে ফোন রিচার্জ করেছিল, টুয়েলভের ছাত্রী বন্ধ ঘরে এই করল? দরজা খুলতেই মাথায় হাত মা-বাবার – Bengali News | Sorry Mummy Papa, Class 12 Student Unnatural Death After Her JEE Exam Result Released in UP

Spread the love

লখনউ: স্বপ্ন ছিল বড় ইঞ্জিনিয়ার হওয়ার। সেই কারণে বাবাকে বলেছিল, কোচিং সেন্টারে ভর্তি করাতে। সেই মতো বাবা ভর্তিও করেছিল। এত চেষ্টার পরও ভাঙল স্বপ্ন। ভাল হল না জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা। বাড়ি ফিরে মনমরা হয়ে ছিল দ্বাদশ শ্রেণির ছাত্রী। মা-বাবাও বলেছিল, চিন্তা নেই। সব ঠিক হয়ে যাবে। কিন্তু সব ঠিক হল না। ঘরের দরজা সেই যে বন্ধ হল, আর খুলল না।

পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা করল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। উত্তর প্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা ওই ছাত্রী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিল। মঙ্গলবার পরীক্ষার ফল প্রকাশ হয়। ১৮ বছরের ওই যুবতীর ফল ভাল না হওয়ায় আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। বুধবার দুপুরে বাড়িতে যখন একা ছিল, তখন আত্মহত্যা করে যুবতী।

ওই পড়ুয়া মা-বাবার জন্য একটি চিঠিও লিখে গিয়েছে। তাতে লেখা, “সরি, মাম্মি-পাপা। আমায় ক্ষমা করে দিও। আমি পারলাম না। আমাদের যাত্রা এখানেই শেষ হল। তোমরা কেঁদো না। তোমরা দুজনই আমায় অগাধ ভালবাসা দিয়েছো। আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুইদিন আগেই বাড়ি ফিরেছিল যুবতী। ফের হস্টেলে ফিরে যায়। বুধবার সকালে সে তাঁর বাবাকে ফোন রিচার্জ করে দিতেও বলে। সেই সময়ই বাবাকে বলেছিল যে তাঁর খারাপ ফলের কথা যেন কাউকে না জানায়। যুবতীর বাবাও আশ্বস্ত করেছিল যে এত ভেঙে পড়ার কিছু নেই। পরেরবার পরীক্ষা ভাল হবে। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই যে তাঁর মেয়ে এমন ভয়ঙ্কর পদক্ষেপ করবে, তা কল্পনাও করতে পারেনি।

যুবতীর সহপাঠীরা দীর্ঘক্ষণ দরজা বন্ধ দেখেই ওয়ার্ডেনকে খবর দেয়। তারপর দরজা ভেঙে দেখা যায়, ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *