Indian Share Market, Kotak Mahindra Bank: পতনের মধ্যেও ভাল খবর দিল কোটাক ব্যাঙ্ক, টানা উঠছে মাহিন্দ্রার এই সংস্থা! - Bengali News | Video: Indian Share Market, Kotak Mahindra Bank is Going Up - 24 Ghanta Bangla News
Home

Indian Share Market, Kotak Mahindra Bank: পতনের মধ্যেও ভাল খবর দিল কোটাক ব্যাঙ্ক, টানা উঠছে মাহিন্দ্রার এই সংস্থা! – Bengali News | Video: Indian Share Market, Kotak Mahindra Bank is Going Up

Spread the love

আজ দিনের শেষে ১৩ পয়েন্ট পড়ে ২৩,০৩১ পয়েন্টে দাঁড়িয়েছে নিফটি ৫০। যদিও এই রক্তাক্ত সময়েও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক পজিটিভ গ্রোথ দেখিয়েছে। গত ১ মাসে ১২.৩০ শতাংশ উঠেছে কোটাক ব্যাঙ্কের শেয়ার।গত ১৮ জানুয়ারি ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে সংস্থার। আর সেখানে দেখা গিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে রেভেনিউ, প্রফিট ও নেট ওয়ার্থ সবই বেড়েছে সংস্থার।

অন্যদিকে, গতকালের পর আজও লোয়ার সার্কিট হিট করেছে সিকো ইন্ডাস্ট্রিজ। এ ছাড়াও লোয়ার সার্কিট হিট করেছে নাটকো ফার্মা। অ্যালবার্ট ডেভিড, অর্কিড ফার্মা, বেডমুথা ইন্ডাস্ট্রিজের শেয়ারেও পতন দেখা গিয়েছে।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *