জনগণের মন জিততে জনমোহিনী প্রকল্প? একটু পরেই বাংলার বাজেট, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

জনগণের মন জিততে জনমোহিনী প্রকল্প? একটু পরেই বাংলার বাজেট, বাংলার মুখ

Spread the love

WB State Budget Live Updates: লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো হবে? বাংলার আবাস যোজনায় বড় কোনও চমক থাকবে? গ্রামীণ উন্নয়নে বাড়তি জোর দেওয়া হবে? ভাতা বাড়ানো হবে কৃষকদের? রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে? নয়া বেতন কমিশনের ঘোষণা করা হবে? এরকম একগুচ্ছ বিষয় নিয়ে জল্পনার মধ্যেই আজ রাজ্য বাজেট পেশ করলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে রাজ্য সরকার জনমোহিনী পথে হাঁটতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। শেষপর্যন্ত বাজেটে কী ঘোষণা করা হচ্ছে, সেটার লাইভ আপডেট দেখে নিন।

12 Feb 2025, 01:31:20 PM IST

WB Budget Live: সাফল্যের ফর্মুলায় এগিয়ে যাবেন চন্দ্রিমা?

আজ বিকেল চারটেয় রাজ্য বাজেট পেশ করবেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে। ফলে এবারের বাজেটে জনকল্যাণমূলক একাধিক প্রকল্পের ঘোষণা করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সামাজিক সুরক্ষা, জনকল্যাণ প্রকল্প, মহিলাদের ক্ষমতায়নের মতো প্রকল্পের উপরে জোর দেওয়া হবে। যা গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেস সরকারকে ভোটব্যাঙ্কে জনপ্রিয় করে তুলেছে।

12 Feb 2025, 01:31:20 PM IST

WB State Budget Live Updates: জনগণের মন জিততে জনমোহিনী প্রকল্প? একটু পরেই বাংলার বাজেট

লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো হবে? বাংলার আবাস যোজনায় বড় কোনও চমক থাকবে? গ্রামীণ উন্নয়নে বাড়তি জোর দেওয়া হবে? ভাতা বাড়ানো হবে কৃষকদের? রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে? নয়া বেতন কমিশনের ঘোষণা করা হবে? এরকম একগুচ্ছ বিষয় নিয়ে জল্পনার মধ্যেই আজ রাজ্য বাজেট পেশ করলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে রাজ্য সরকার জনমোহিনী পথে হাঁটতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। শেষপর্যন্ত বাজেটে কী ঘোষণা করা হচ্ছে, সেটার লাইভ আপডেট দেখে নিন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *