Birbhum: গোষ্ঠীকোন্দলের জেরে বোমাবাজি, সরানো হল কাঁকরতলা থানার ওসি-কে, গ্রেফতার কাজল শেখ ঘনিষ্ঠ নেতা – Bengali News | Birbhum Bomb blast due to clan conflict, OC of Kankartala police station removed
বাঁ দিকে, পূর্ণেন্দু বিকাশ দাস, ডান দিকে, শুভাশিস হালদারImage Credit source: TV9 Bangla
বীরভূম: বীরভূমের কাঁকরতলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তার জেরে সরানো হল কাঁকরতলা থানার ওসিকে। কাঁকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসের বদলে আপাতত দায়িত্বে থাকবেন দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার। গোষ্ঠীকোন্দল ও তার জেরে বোমাবাজির ঘটনায় বুধবার নতুন করে গ্রেফতার করা হয় স্বপন সেন নামে এক তৃণমূল নেতাকে। তিনি কাজল শেখের ঘনিষ্ঠ। মঙ্গলবারই এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। খয়রাশোল থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি কাঁকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে সরানো হয়েছে বুধবারই।
প্রসঙ্গত, বালির বখরা নিয়ে বিবাদের জেরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে কাঁকরতলা। স্থানীয় সূত্রে খবর, বালি বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তাতেই বোমাবাজি। তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূল নেতা স্বপন সেনের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। স্বপন সেন আবার কাজল শেক ঘনিষ্ঠ।
মূলত জেলার রাজনৈতিক অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, এই দ্বন্দ্ব মূলত কাজল শেখ বনাম অনুব্রত গোষ্ঠীর মধ্যেই। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমের মাটিতে বেতাজ বাদশা হয়ে ওঠেন কাজল শেখ। অনুব্রতর জেলমুক্তির পর স্বাভাবিকভাবেই বীরভূমের মাটিতে দুটি সমান্তরাল শক্তি কার্যকর হয়ে উঠেছে। আর তাতেই ক্ষমতায়নের লড়াই।|
