Bekar Mela: কেউ ভাজছেন চপ, কেউ বেচছেন চা, কেউ ছোলা-মুড়ি! সল্টলেকের ‘বেকার মেলায়’ চমকের পর চমক - Bengali News | Bekar Mela of job seekers in Salt Lake, Know what surprises awaits - 24 Ghanta Bangla News
Home

Bekar Mela: কেউ ভাজছেন চপ, কেউ বেচছেন চা, কেউ ছোলা-মুড়ি! সল্টলেকের ‘বেকার মেলায়’ চমকের পর চমক – Bengali News | Bekar Mela of job seekers in Salt Lake, Know what surprises awaits

Spread the love

রাজনৈতিক মহলেও চলছে চাপানউতোর Image Credit source: TV 9 Bangla

কলকাতা: বইমেলা শেষ হতে না হতেই এবার আরও এক মেলা। তবে এ মেলা প্রতিবাদের মেলা। এ মেলা চাকরিপ্রার্থীদের ‘বেকার মেলা’। দিনভর তা নিয়েই সরগরম কলকাতার রাজনৈতিক মহল। পক্ষে বিপক্ষে উঠে আসছে নানা মত। এই মেলাতে ভিড় মূলত ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। শূন্যপদে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের নোটিশের দাবিতে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন হয়েছেন তাঁরা। রাস্তায় চলছে স্লোগানিং। এবার তাঁরাই আয়োজন করে ফেললেন অভিনব ‘বেকার মেলার’। কেউ ভাজলেন চপ, কেউ বিক্রি করলেন চা, আবার কেউ বিক্রি করলেন পাঁপড়, কেউ বিক্রি করছেন ছোলা-মুড়ি। 

বিকাশ ভবন সংলগ্ন ইন্দিরা ভবনের সামনে চলছে চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ। যারই নাম দেওয়া হয়েছে বাংলার বেকার দের মেলা। চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, সাড়ে এগারোটা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে তাঁদের এই কর্মসূচি।

ক্ষোভ উগরে দিয়েই এক চাকরিপ্রার্থী বলছেন, “আমরা ২০২২ সাল থেকে টেট পাশ করে বসে আছি। কিন্তু, চাকরি নেই। মুখ্যমন্ত্রী চপ শিল্পের কথা বলেছিলেন। তাই আমরা আজ চপ ভাজছি।” আর একজন বললেন, “আমরা বলিনি আমাদের নিয়োগপত্র দেওয়া হোক। আমরা শুধু একটা সুযোগ চেয়েছি।” হতাশার সুরেই আরও একজন বললেন, “দিদিকে বলছি এভাবে আর সম্ভব নয়। শিক্ষা দফতর খোলা রাখার কী দরকার? বন্ধ করে দেওয়া হোক। শিক্ষা দফতর তো মানুষের জন্য। কিন্তু, মানুষের যদি কল্যাণ না হয় তাহলে বন্ধ করে দেওয়া হোক।”  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *