গায়ক না হলে কী হতেন কুমার শানু? সত্যিটা জানলে চমকে যাবেন – Bengali News | Singer kumar sanu old interview goes viral
আশির দশকের শেষ এবং নয়ের দশকে। বলিউড ছবির গান মানেই কুমার শানু। নায়কদের মুখে রোমান্টিক গান হোক বা নায়িকা কাছ থেকে ধোকা খেয়ে দুঃখের গান। কুমার শানুর কণ্ঠের ম্যাজিকই গোটা দুনিয়াকে বুঁদ করে রাখত। এখনও বলিউডের স্যাড সং মানেই কুমার শানু।
তবে কুমার শানুর কেরিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল। মূলত, কেরিয়ারের একেবারে শুরু দিকে, কিশোর কুমার কণ্ঠী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। কলকাতা, বাংলার নানা জায়গা জুড়ে স্টেজ শো করতেন। তবে তাঁর পাখির চোখ ছিল মুম্বই। বলিউড। মুম্বইয়ে পা দিয়েও, বহু চ্য়ালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে বলে না, ললাটে যদি লেখা থাকে, তাহলে তা হবেই।
তবে জানেন কি? শুধু গানই নয়। দারুণ তবলাও বাজাতে পারেন শানু। কেরিয়ারের শুরুর দিকে গায়ক হিসেবে পরিচিত হওয়ার আগে, তবলাবাদক হিসেবেই জনপ্রিয় ছিলেন কুমার শানু।
এই খবরটিও পড়ুন
শানুর বহু পুরনো এক সাক্ষাৎকার সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানেই সাংবাদিকের প্রশ্নে শানু বলেছেন, যদি গায়ক না হতাম, তাহলে অবশ্যই আমি হতাম তবলাবাদক। কারণ, গান ছাড়া যদি আর কিছু করতে পারি, তা হল তবলা বাজানো।