Maha Kumbh and Maha Shivratri 2025: মাঘী পূর্ণিমা এবং শিবরাত্রির স্নানকে কেন রাজকীয় স্নান বলা হয়? কেন শুধু অমৃত স্নানই করেন নাগা সাধুরা? – Bengali News | Why Amrit Snan of Maha Kumbh 2025 is not celebrated on the day of Magh Purnima and Maha Shivratri, why Naga Sadhus left Kumbh immediate after third Amrit snan
১৩ জানুয়ারি প্রয়াগরাজে শুরু হয়েছিল মহাকুম্ভ। ১৪৪ বছর পর ফের হাজির হয়েছে মহাকুম্ভের মহা যোগ। জ্যোতিষ শাস্ত্র বলছে ১২টি পূর্ণ কুম্ভের চক্র সম্পন্ন হলে আবার ১৪৪ বছর পরেই আয়োজিত হবে এই মহাকুম্ভ। এরপর মকর সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয় প্রথম অমৃত স্নান, মৌনী অমাবস্যার দিনে দ্বিতীয় অমৃত স্নান এবং বসন্ত পঞ্চমীর শুভ ক্ষণে তৃতীয় অমৃত স্নান করেন নাগা সাধু, সন্ন্যাসী, সাধারণ মানুষ, পুণ্যার্থীরা।