Sandip Ghosh: বারবার আর্জির পর অবশেষে হাঁফ ছাড়লেন সন্দীপ ঘোষ, সতর্কও করলেন বিচারপতি বাগচী – Bengali News | Calcutta High Court gives time for charge frame in Sandip Ghosh case
কলকাতা: সিঙ্গল বেঞ্চে একাধিকবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। আরজি কর মামলায় চার্জ ফ্রেম হওয়ার প্রক্রিয়া কোনওভাবেই আটকাতে পারছিলেন না মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। চার্জগঠন প্রক্রিয়ার জন্য আরও একটু সময় চেয়ে আর্জি জানিয়েছিলেন তিনি। অবশেষে ডিভিশন বেঞ্চ শুনল সেই আর্জি। কিছুটা স্বস্তি পেলেন আর্থিক দুর্নীতি মামলার অভিযুক্ত সন্দীপ।
আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ সহ বাকিদের চার্জ ফ্রেমের জন্য আরও কিছুটা সময় বাড়াল কলকাতা হাইকোর্ট। তবে ট্রায়াল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বিচার প্রক্রিয়া যাতে সুদীর্ঘ না হয়, তা দেখবে আদালত। শুক্রবার হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
সবিস্তারে আসছে…