Plane Accident: মাঝ আকাশে জেট বিমানে গোঁত্তা মারল সেনা কপ্টার! বহু মৃত্যুর আশঙ্কা – Bengali News | US Jet Collided with US Army Chopper in Mid Air, Several Feared Dead
এভাবেই সংঘর্ষ হয় বিমানের সঙ্গে কপ্টারের।Image Credit source: X
ওয়াশিংটন: মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ। আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে ধাক্কা মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের। রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে ভেঙে পড়েছে বিমানটি। পোটোম্য়াক নদীতে ভেঙে পড়ে বিমানটি। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের কোনও খবর এখনও মেলেনি। তবে বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, রেগান বিমানবন্দরে যাওয়ার পথে পিএসএ এয়ারলাইন্সের একটি জেটের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মার্কিন সেনার ব্ল্যাক হক হেলিকপ্টারের। মার্কিন সেনাও জানিয়েছে, তাদের একটি কপ্টার দুর্ঘটনায় জড়িয়েছে।
Jan 29: American Airlines plane crashed into a helicopter while landing at Reagan National Airport near Washington, DC – this led to reported fatalities and a search and rescue in the Potomac River – flights at the airport have been halted
— Codey369 (@Codeym369) January 30, 2025
জানা গিয়েছে, কানসাস থেকে জেট বিমানটি আসছিল। ওই বিমানে সর্বাধিক ৬৫ জন যাত্রী বহন করা যায়। তবে দুর্ঘটনাগ্রস্ত বিমানে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি।
পুলিশ ইতিমধ্যেই পোটোম্যাক নদীতে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করেছে। রেগান বিমানবন্দরে আপাতত বিমান ওঠানামা স্থগিত রাখা হয়েছে।
