‘বই শুভেচ্ছা’ জানিয়ে বইমেলার উদ্বোধন মমতার! নিজের ৩ বই প্রকাশ, কোনটা পড়বেন আগে?, বাংলার মুখ
আটচল্লিশ বার হাতুড়ি ঠুকে ৪৮ তম কলকাতা বইমেলার সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই নিজের তিনটি বই প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেগুলি হল – ‘লিপিবদ্ধ কিছু কাজ’, ‘Salute 2’, এবং ‘বাংলার নির্বাচন ও আমরা’। তারইমধ্যে সকলকে ‘বই শুভেচ্ছা’ জানান মুখ্যমন্ত্রী।
বইমেলা কতদিন চলবে? কতক্ষণ খোলা?
আজ (২৮ জানুয়ারি) থেকে বইমেলার সূচনা হল। এবারও সল্টলেকের সেন্ট্রাল পার্কে হচ্ছে বইমেলা। চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বইমেলা চলবে।
(বিস্তারিত পরে আসছে)