বড় কূটনৈতিক জয় ভারতের, ২৬/১১-র অন্যতম মাথা তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণ করছে আমেরিকা – Bengali News | 26/11 accused Tahawwur Rana to be extradited to India, US Supreme Court orders
নয়া দিল্লি: ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে দ্বিতীয়বার বসার পরই বড় কূটনৈতিক জয় ভারতের। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণের সিদ্ধান্তে সিলমোহর দিল মার্কিন সুপ্রিম কোর্ট। ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাকিস্তানি নাগরিক তাহাউর রানা কানাডায় বসবাস করেন। তাঁকে এবার ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের এটা ভারতের অন্যতম বড় জয় বলে মনে করছে কূটনৈতিক মহল।
সবিস্তারে আসছে…