Noman Ali: মুলতানে ইতিহাস পাক স্পিনারের, 'ওল্ড ইজ গোল্ড' প্রমাণ করলেন নোমান আলি - Bengali News | Noman Ali becomes first Pakistan spinner to claim hat trick in Test - 24 Ghanta Bangla News
Home

Noman Ali: মুলতানে ইতিহাস পাক স্পিনারের, ‘ওল্ড ইজ গোল্ড’ প্রমাণ করলেন নোমান আলি – Bengali News | Noman Ali becomes first Pakistan spinner to claim hat trick in Test

Spread the love

Noman Ali: মুলতানে ইতিহাস পাক স্পিনারের, ‘ওল্ড ইজ গোল্ড’ প্রমাণ করলেন নোমান আলি
Image Credit source: PTI

কলকাতা: মুলতানে ইতিহাস পাকিস্তানের স্পিনার নোমান আলির (Noman Ali)। ৩৮ বছর বয়সে পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের নজির গড়েছেন নোমান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন এই নজির গড়েন তিনি। সবচেয়ে বয়ষ্ক ক্রিকেটার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের মাইলস্টোনে দ্বিতীয় স্থানে এ বার নোমান। এই তালিকায় শীর্ষে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। তিনি ৩৮ বছর ১৩৯ দিনে অজিদের বিরুদ্ধে টেস্টে হ্যাটট্রিক নিয়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট মুলতান টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। পাক তারকা নোমান আলির ছয় উইকেটের সুবাদে ১৬৩ রানে প্রথম ইনিংসে অলআউট ক্যারিবিয়ানরা। ১২তম ওভারে পরপর তিন উইকেট তুলে নেন নোমান। প্রথমে জাস্টিন গ্রেভেস (১), এরপর যথাক্রমে তেভিন ইমালচ (০) ও কেভিন সিনক্লেয়ারকে (০) ফেরান নোমান। গুডাকেশ মোতির ৫৫ রান, জোমেল ওয়ারিকান ৩৬* ও কেমার রোচের ২৫ রানের সুবাদে প্রথণ ইনিংসে ১৬৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *