Police: বাংলাদেশে পালানোর আগেই পুলিশের গুলি! হাসপাতালে মৃত্যু পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে মূল অভিযুক্ত সাজ্জাকের: সূত্র - Bengali News | Shot dead before fleeing to Bangladesh! Main accused in Panjipara shooting Sajjak dies in hospital, Source said - 24 Ghanta Bangla News
Home

Police: বাংলাদেশে পালানোর আগেই পুলিশের গুলি! হাসপাতালে মৃত্যু পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে মূল অভিযুক্ত সাজ্জাকের: সূত্র – Bengali News | Shot dead before fleeing to Bangladesh! Main accused in Panjipara shooting Sajjak dies in hospital, Source said

Spread the love

গোয়ালপোখর: পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক আলম। বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি সাজ্জাক। সূত্রের খবর, সাজ্জাককে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে। আর তখনই গুলি চালায় পুলিশ। গুরুতরভাবে জখমও হয় বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, সদ্য গোয়ালপোখরের পাশাপাশি মালদহ থেকেও ঘুরে এসেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। দিয়ে এসেছিলেন কড়া বার্তা। সাফ বলেছিলেন, ‘ওরা গুলি করলে আমরাও চারগুণ বেশি গুলি করব।’ তাতেই যেন নতুন করে অক্সিজেন পায় জেলার পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, এপারে পুলিশ তাঁর খোঁজে হন্যে হয়ে তল্লাশি শুরু করতেই বাংলাদেশে পালানোর পুরো প্ল্যান রেডি করে ফেলেছিল সাজ্জাক। কিন্তু, গোপন সূত্রে সেই খবর এসে গিয়েছিল পুলিশের কাছে। এরইমধ্যে গোয়ালপোখর থেকে ঘুরে আসেন রাজীব কুমার। সাজ্জাককে ধরতে নতুন করে ঘুঁটি সাজায় পুলিশ। শেষ পর্যন্ত সাজ্জাকের বাংলাদেশ পালানোর ছক ভেস্তে দিল পুলিশই। সূত্রের খবর, গোয়ালপোখরের কিচকটোলা এলাকায় গুলি করা হয়েছে সাজ্জাক। তাঁর পায়ে ও পেটে গুলি লেগেছে। উদ্ধার করে গোয়ালপোখরের লোধন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পুলিশের যান রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি যান, ইসলামপুরের এসপি। তবে সূত্র মারফত এও জানা যাচ্ছে ইতিমধ্য়েই মৃত্যু হয়েছে সাজ্জাকের। এখানেই উঠছে এনকাউন্টার তত্ত্ব।

সূত্রের খবর, সাজ্জাক পাল্টা পুলিশকে লক্ষ‍্য করে গুলি ছোঁড়ে। গত দু’দিন ধরে তিন থেকে চার জায়গা থেকে পালানোর চেষ্টা করছিল। প্রসঙ্গত, গত মঙ্গলবার কালিয়াচকের নওদা যদুপুরের দাড়িয়াপুর মোমিনপাড়া এলাকায় তৃণমূল কর্মী হাসা শেখকে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে। প্রকাশ্যেই হামলা করা হয় তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ-সহ তাঁর ভাই এসারুদ্দিনের ওপরও। এ ঘটনাতেও শুক্রবার কালিয়াচক থেকে গ্রেফতার করা হয় জাকির শেখকে। এই মালদহ থেকেও ক’দিন আগে ঘুরে এসেছিলেন রাজীব কুমার। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *