সামনেই রেল স্টেশন, মেট্রো, হাসপাতাল- শিয়ালদার ফুড কোর্টে আগুন, ছোড়া হল ফায়ার বল, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

সামনেই রেল স্টেশন, মেট্রো, হাসপাতাল- শিয়ালদার ফুড কোর্টে আগুন, ছোড়া হল ফায়ার বল, বাংলার মুখ

Spread the love

সামনেই রেল স্টেশন, মেট্রো, হাসপাতাল, অটো-ট্যাক্সিস্ট্যান্ড- শিয়ালদার সেই গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে ‘ফায়ার বল’-ও ছোড়া হয়। আপাতত যা খবর, তাতে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আগুন। হতাহতের কোনও খবর মেলেনি। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেল চারটে নাগাদ শিয়ালদা স্টেশনের বাইরে ফুড কোর্টে আগুন লেগে যায়। শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখায় ঢোকার জন্য যে পথ রয়েছে, সেদিকেই ওই ফুড কোর্ট ছিল। মুহূর্তের মধ্যে দাউ-দাউ করে আগুন জ্বলতে থাকে। গলগল করে বেরোতে থাকে কালো ধোঁয়া। কালো ধোঁয়া ঢেকে যায় আশপাশের এলাকা। 

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *