Firhad on BSF - BGB conflict: বাংলাদেশ সীমান্তে উসকানিমূলক স্লোগান দিয়েছে ভারতীয়রাই, দাবি ফিরহাদ হাকিমের, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

Firhad on BSF – BGB conflict: বাংলাদেশ সীমান্তে উসকানিমূলক স্লোগান দিয়েছে ভারতীয়রাই, দাবি ফিরহাদ হাকিমের, বাংলার মুখ

Spread the love

এবার ভারতীয়দের বিরুদ্ধে বাংলাদেশ সীমান্তে ‘উসকানিমূলক স্লোগান’ দেওয়ার অভিযোগ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োতে মালদায় সীমান্তে বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার মুখে পড়ে বিএসএফ। তখন বিএসএফের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় গ্রামবাসীরা। তখন ‘বন্দেমাতরম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে শোনা যায় গ্রামবাসীদের। সেই ভিডিয়োর কথা উল্লেখ করে একথা বলেন ফিরহাদ।

এদিন এক সাংবাদিক ফিরহাদকে প্রশ্ন করেন, মালদায় বিএসএফ বেড়া দিতে গেলে বাংলাদেশি লোকজন তাড়া করছে। সীমান্তে গণ্ডগোল এর আগে দেখা যায়নি। এই নিয়ে কী বলবেন?

জবাবে ফিরহাদে বলেন, ‘হওয়া উচিতও নয়। এখান থেকেও কিছু উসকানিমূলক স্লোগান শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। এটা কাম্য নয়। কাম্য হচ্ছে, আমাদের বর্ডার আমরা বেড়া দেব। ওদের বর্ডার ওরা যদি ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারি না।’

তিনি আরও বলেন, সীমান্তে যেখানে কাঁটাতারের বেড়া নেই, যার ফলে বাংলাদেশিরা ভারতীয়দের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে এই ব্যাপারটা বিএসএফের আরও দেখা উচিত। অমিত শাহকে বলা উচিত আরও কঠোর হওয়ার জন্য। বিএসএফ লোক ঢুকিয়ে দেবে, এখানে খাগড়াগড় হবে, এখানে সন্ত্রাসবাদী আসবে, এটা তো উচিত নয়। এটা তো আমাদের অস্বীকার করার কিছু নেই যে বাংলাদেশ এখন দুর্বৃত্তদের দেশ। সেখাকে আটকাতে হবে তো। যাতে এখানে প্রভাব না পড়ে। আমি খুলে দিয়ে চুপ করে রইলাম। আমি এখানে কমিউনালাইজ করব, এখানে বিভাজনের রাজনীতি করার জন্য বিএসএফকে বললাম চুপ করে থাকো। এটা তো উচিত না। দেশের নিরাপত্তা সব থেকে আগে। দেশের স্বার্থের আগে কিচ্ছু নেই। রাজনীতিও নেই। হওয়া উচিত নয়।

 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *