Abhishek Banerjee: 'আমরা নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার রাজনীতি করি না' - Bengali News | TMC MP Abhishek Banerjee Started Sevashray A Health Campaign in Diamond Harbour - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: ‘আমরা নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার রাজনীতি করি না’ – Bengali News | TMC MP Abhishek Banerjee Started Sevashray A Health Campaign in Diamond Harbour

Spread the love

ডায়মন্ড হারবার: ঘোষণা হয়েছিল আগেই। সেই মতোই বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে উদ্বোধন হচ্ছে সেবাশ্রয়ের। সত্তর দিন ধরে হেলথ ক্যাম্প। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত প্রতিটি বিধানসভায় হবে এই ক্যাম্পটি। আরজি কর পরবর্তী পর্যায়ে চিকিৎসকদের সঙ্গে আলাপচারিতায় দেখা গিয়েছিল অভিষেককে। স্বাস্থ্য শিবির,বিনা মূল্যে ওষুধ বিতরণ, প্রয়োজনীয় হাসপাতালে রেফার। সবই হবে এই ক্যাম্পগুলি থেকে।

 এক নজরে সব আপডেট (সর্বশেষ তথ্য উপরে) 

  1. অভিষেক বন্দ্যোপাধ্যায়: ২০২৪ সালে ঘোষণা করেছিলাম বার্ধক্য ভাতা দেব। সেই মতো ৭৫ হাজার প্রবীণদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দিয়েছি। অনেকেই বলেছিল সামনে নির্বাচন তাই অভিষেক করছে। মিডিয়ার অনেকেই বলেছিল। তাঁদের বলার অধিকার আছে। কিন্তু এই বছরে কোনও নির্বাচন নেই। তবুও সেবাশ্রয় হচ্ছে। আমরা নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার রাজনীতি করি না। এই গোটা বছর কোনও নির্বাচন নেই। আমরা প্রতিবছর এই কাজ করি। করোনার সময়ও নির্বাচন ছিল। সেই সময়ও সাধারণ মানুষের বাড়িতে গিয়ে খাবার পৌঁছে ছিল। সেবা করেছিল।
  2. অভিষেক বন্দ্যোপাধ্যায়: বিভিন্ন জায়গা থেকে প্রায় ১২০০-র বেশি ডাক্তার সেবাশ্রয়ের অন্তর্ভূক্ত হয়েছেন। আমরা আমতলার সভা থেকে এই কর্মসূচির কথা বলেছিলাম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *