‘জঙ্গিদের মাথাদের খাইয়ে দাইয়ে নধরকান্তি করেছেন মমতা, এবার উনি জঙ্গিশ্রী চালু করুন’ - 24 Ghanta Bangla News
Home

‘জঙ্গিদের মাথাদের খাইয়ে দাইয়ে নধরকান্তি করেছেন মমতা, এবার উনি জঙ্গিশ্রী চালু করুন’

Spread the love

রাজ্যে একের পর এক বাংলাদেশি জঙ্গি গ্রেফতার করছে ভিনরাজ্যের পুলিশ। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র কটাক্ষ ছুড়লেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এর পর তৃণমূল কংগ্রেসকে জঙ্গিশ্রী প্রকল্প চালু করতে হবে। যে পুরস্কার পাওয়ার দাবিদার শওকত মোল্লা, শেখ শাহজাহান, হুমায়ুঁ কবিরের মতো নেতারা।

এদিন সুকান্তবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জঙ্গিসাথী বা জঙ্গিশ্রী নামে কোনও প্রকল্প চালু করেছে কি না আপনারা একটু খোঁজ নিন। যে হারে জঙ্গি বেরোচ্ছে তাতে তো মনে হয় জেলায় জেলায় জঙ্গিশ্রী প্রকল্প চালু হয়ে গিয়েছে। কাউকে এবার সেই পুরস্কার দিতে হবে। তৃণমূলের কোন নেতা বেশি জঙ্গি তৈরি করছেন, শওকতবাবু, শেখ শাহজাহান, মালদার আবদুর রহিম বক্সি না মুর্শিদাবাদের হুমায়ুঁ কবির কে বেশি জঙ্গি তৈরি করছে?’

সুকান্তবাবুর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ৫টা বছর নিশ্চুপ হয়ে এই জঙ্গিদের যারা মাথা তাদের খাইয়ে দাইয়ে নধরকান্তি করে রাখেন। ভোটের সময় এদের কাজ কী? সরাসরি ফতোয়া দেওয়া যে ভোট তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে।’

রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেফতারের ঘটনায় চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কী ভাবে বাংলাদেশি জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের পর ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ফেলছে তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। পালটা তৃণমূলের দাবি, সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। পরিচয়পত্র জারির অধিকারও তাদের, তাহলে অনুপ্রবেশকারীদের কাছে থাকা পরিচয়পত্রের জন্য কী ভাবে তৃণমূলকে দায়ী করা যেতে পারে? জবাবে বিজেপির দাবি, পরিচয়পত্র তৈরি হয় পঞ্চায়েত সদস্য ও পৌরসভার কাউন্সিলরদের দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ভিত্তিতে। রাজ্যে প্রায় সর্বত্র পঞ্চায়েত ও পুরসভায় ক্ষমতায় রয়েছে তৃণমূল। তাদের জনপ্রতিনিধিদের দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ভিত্তিতেই তৈরি হচ্ছে ভুয়ো নথি।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *