স্টপ, ড্রপ, ইনফর্ম- প্রতারকদের ফোন রুখতে তিন মন্ত্র, রইল কলকাতা পুলিশের নম্বর, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

স্টপ, ড্রপ, ইনফর্ম- প্রতারকদের ফোন রুখতে তিন মন্ত্র, রইল কলকাতা পুলিশের নম্বর, বাংলার মুখ

Spread the love

আচমকাই ফোন। কখনও বলা হচ্ছে ব্যাঙ্ক থেকে ফোন করছি। কখনও আবার বলা হচ্ছে গ্যাসের ডিলারশিপ থেকে। আসলে তার আড়ালে অনেকসময় থাকে প্রতারকদের চক্রান্ত। একবার তার ফাঁদে পড়লেই সর্বস্ব উধাও হয়ে যেতে পারে। তবে এবার নতুন উদ্যোগ নিয়ে এল কলকাতা পুলিশ।

নতুন এই উদ্যোগের নাম স্টপ, ড্রপ, ইনফর্ম। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে গোটা বিষয়টি। স্টপ, ড্রপ অ্যান্ড ইনফর্ম। টেলি কলার প্রতারণা রুখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একাধিক বিষয়কে এক্ষেত্রে ফোকাস করা হচ্ছে। সাইবার প্রতারণার ক্ষেত্রে পুলিশ যাতে সহজে চিহ্নিত করতে পারে সেজন্য এই উদ্যোগ। সচেতনতা বৃদ্ধি। প্রবীণদের সুরক্ষার জন্যও এই উদ্যোগ বলা হয়েছে কলকাতা পুলিশের তরফে।

 

স্টপ-ড্রপ ইনফর্ম বলতে ঠিক কী বলা হচ্ছে?

কোনও অজানা নম্বর থেকে ফোন এলে সেখানে সাড়া দেওয়ার আগে থেমে যান।

কোনও কল সন্দেহজনক বলে মনে হলে সঙ্গে সঙ্গে তা রেখে দিন।

এরপরই পুলিশে খবর দিন।

এবার জেনে নিন হেল্পলাইন নম্বর ১৯৩০। সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, https://cybercrime.gov.in

কলকাতা পুলিশের সাইবার পিএসের নম্বরটিও দেওয়া হয়েছে। সেই নম্বরটি হল- 983613000

প্রনাম হেল্পলাইন নম্বর- 9947795555

সেক্ষেত্রে সাইবার প্রতারকদের খপ্পড়ে পড়েছেন বলে মনে হলেই সাইবার পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।

এদিকে সাইবার ক্রাইম রুখতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনকী ফোনের কলার টিউনেও এখন নানা বার্তা দেওয়া হচ্ছে।

ফোন এলেই শোনা যাচ্ছে, অজানা নম্বর থেকে পুলিশ, সিবিআই বা কাস্টমসের নাম করে কোনও ভিডিয়ো কল এলে সেই ফোনটি ধরবেন না। অযথা আতঙ্কিত না হয়ে টোল ফ্রি নম্বর ১৯৩০ ফোন করুন।

সম্প্রতি রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার জানান, দেশে সাইবার অপরাধ রোধ করতে কেন্দ্র ৬ লক্ষ ৬৯ হাজার সিম কার্ড এবং ১ লক্ষ ৩২ হাজার ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর ব্লক করেছে। মূলত সাইবার জালিয়াতি রোধে কেন্দ্রীয় সরকার কী ব্যবস্থা নিচ্ছে? সেই প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী। সাইবার ক্রাইম বাড়ার ফলে দেশের সব শ্রেণির মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। সঞ্জয় জানান, সাম্প্রতিক সময়ে ভুয়ো ডিজিটাল গ্রেফতার, ফেডেক্স স্ক্যাম এবং সরকার ও পুলিশ আধিকারিকের পরিচয় দিয়ে সাইবার ক্রাইম বাড়ছে। সেক্ষেত্রে সাইবার অপরাধীরা এই ধরনের আন্তর্জাতিক জালিয়াতি চালাচ্ছে। তিনি জানান, এই ধরনের আন্তর্জাতিক কলগুলিকে ব্লক করার জন্য টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *