চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন, প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল – Bengali News | Renowned filmmaker Shyam Benegal dies at 90
প্রয়াত পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগল। বড়দিনের আগেই মন খারাপের খবরে চোখ ভিজল ভারতীয় চলচ্চিত্র জগতের। ২৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছ’টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্যাম বেনেগল। কর্মজীবনে একের পর এক উল্লেখযোগ্য ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তাঁর সৃষ্টিকে মধ্য চলচ্চিত্র যুগ বলে উল্লেখ করা হয়। তাঁর ছবি মানেই নারীদের নিয়ে কথা। তাঁর ছবিতে নারীদের সমান অধিকারের কথা বলা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত কারণে ভুগছিলেন তিনি। ১৯৭৬ সালে পদ্মশ্রী সম্মান লাভ করেন তিনি। পেয়েছেন পদ্মভূষণও।