বাবার ঠোঁটে ঠোঁট, বিয়ের ইচ্ছে, বিতর্কের ঝড়ে যখন মহেশ-পূজার সম্পর্ক – Bengali News | When pooja bhatt and mahesh bhatt comment grab everyone attention
মহেশ ভাটের প্রথম পক্ষের মেয়ে পূজার সঙ্গে মহেশ ভাটের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই জল্পনা তুঙ্গে। একের পর এর মন্তব্য ঘিরে বারে বারে ভাইরাল হয়ে উঠেছিল এই জুটি। শুনতে অবাক লাগলেও জুটিই বটে। বাপ-মেয়ে জুটি। তবে সেই সম্পর্কের জল গড়িয়েছিল বহুদূর। পূজার সঙ্গে মহেশ ভাটের একটি ম্যাগাজিনের কভার পেজের শুট করতে গিয়ে তাঁদের দেখা মেলে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে। এখানেই শেষ নয়।
পাশাপাশি তিনি আরও জানান, বাবার প্রতি তাঁর ভালবাসা এক প্রেমিকার মতই। এই মন্তব্য ঝড় তোলে নেট দুনিয়ায়। বিতর্ক সৃষ্টি করে মহেশ ভাটের মন্তব্যও। যা আলিয়ার জীবনেও এক সময় প্রভাব ফেলে। সাফ জানিয়েছিলেন মহেশ ভাট, পূজা তাঁর মেয়ে না হলে, তিনি পূজাকে বিয়ে করতেন। আর ঠিক সেই কারণেই সোনি রাজধান নাকি তাঁর কাছে হয়ে ওঠে সতীন, সৎ মা নয়।
এরপর থেকেই দুই তরফের সমীকরণ মোটেও ভাল ছিল না, যা প্রতিটা মুহূর্তে অনুভব করতেন আলিয়া ভাট। যদিও পারিবারিক এই কেচ্ছা চাপা থাকেনি খুব বেশি দিন। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে গিয়েছিল আলিয়া ভাটের পরিবারের এই গোপন কাহিনী। যা ঘিরে বারে বারে প্রশ্নের মুখে পড়তে হলেও বর্তমানে তা খানিক ফিকে হয়ে গিয়েছে। এখন সম্পর্ক বেশ স্বাভাবিক।