Mohammed Shami: পুরো ম্যাচ ফিট নন? অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ফিটনেস পরীক্ষা মহম্মদ সামির – Bengali News | Mohammed Shami not given all clear for Australia series, he remains with bengal team
পুরো ম্যাচ ফিট নন? অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ফিটনেস পরীক্ষা মহম্মদ সামিরImage Credit source: PTI
কলকাতা: আলোচনা চলছিল, পারফরম্য়ান্স দেখাতে পারলে আবার ভারতীয় দলে জায়গা ফিরে পাবেন নিজের। এই শর্ত পূরণ করার চেষ্টা করছেন। ভালো বোলিংও করছেন। বিশেষ করে মুস্তাক আলি ট্রফিতে বল হাতে বেশ সফল। কিন্তু এই প্রাথমিক শর্ত পূরণ করে ভারতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা আপাতত কম। তার একটাই কারণ, তাঁর চোট প্রবণতা। বারবার চোটের কবলে পড়েছেন। ওয়ান ডে বিশ্বকাপে চোট পাওয়ার পর এক বছর মাঠে নামতে পারেননি। সেই মহম্মদ সামির (Mohammed Shami) কি অস্ট্রেলিয়া সফরে টিমের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম? আপাতত বাংলার হয়েই খেলবেন পেস বোলার?
মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে ৩৬০ দিন পর ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছিল সামির। চমৎকার বোলিংও করেছিলেন। টিমের জয়ে অবদানও ছিল তাঁর। তারপর মুস্তাক আলি ট্রফি খেলছেন। ৮টা উইকেটও নিয়েছেন। তার পরও কেন মন ভরছে না সামিতে? সোজা যুক্তি, সামির ফিটনেস নিয়েই যত প্রশ্ন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিওরা সামির ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন। মুস্তাক আলি খেলার সময় কোমরে চোট পেয়েছিলেন। ওই চোট তেমন গুরুতর ছিল না। কিন্তু সামির চোট প্রবণতা চিন্তায় রাখছে। আর সেই কারণেই এনসিএ-তে তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। তাতে পাশ করলে তবেই অস্ট্রেলিয়া যাওয়ার ছাড়পত্র পাবেন। সামিকে অস্ট্রেলিয়ায় দরকার, এমনটা মনে করছেন অনেকেই। ভারতীয় দলও তাঁকে চাইছে। কিন্তু সামির ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চাইছেন না কেউই।
এই খবরটিও পড়ুন
ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক কর্তা বলেছেন, ‘নির্বাচকরা সামির ফিটনেস রিপোর্টের অপেক্ষায় আছে। সামি খুব শিগগিরই এনসিএতে গিয়ে ফিটনেস পরীক্ষা দেবে। রঞ্জি ট্রফি পাশাপাশি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছে। ভালো বোলিং করেছে। ওর কিট কিন্তু তৈরি। এনসিএ-র সবুজ সঙ্কেতের অপেক্ষায় আছে ভারতীয় দল।’ এর অর্থ হল, সামির ভারতীয় দলে যোগ দেওয়া স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু তাড়হুড়ো করার জন্য সিনিয়র পেসার যাতে আবার চোট না পেয়ে বসেন, তা নিয়েও চিন্তা থাকছে।