IND VS AUS: ভারত সিরিজের পরই টেস্টকে বিদায়! প্যাট কামিন্সের কথায় যা ইঙ্গিত... - Bengali News | IND vs AUS: Pat Cummins aims to tick off Border Gavaskar Trophy victory - 24 Ghanta Bangla News
Home

IND VS AUS: ভারত সিরিজের পরই টেস্টকে বিদায়! প্যাট কামিন্সের কথায় যা ইঙ্গিত… – Bengali News | IND vs AUS: Pat Cummins aims to tick off Border Gavaskar Trophy victory

Spread the love

অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত সাফল্য দিয়েছেন প্যাট কামিন্স। ভারতের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। আমেদাবাদে ফাইনালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন। তেমনই গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও জিতেছে অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়েই খেতাব জয়। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে ভারতের বিরুদ্ধে অস্বস্তি ক্যাপ্টেন কামিন্সের। ভারতের মাটিতে গত টেস্ট সিরিজে হার। ঘরের মাঠে গত দুই সিরিজেই ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। ক্যাপ্টেন প্যাট কামিন্স বলছেন, বর্ডার-গাভাসকর ট্রফি জেতাই তাঁর বিশেষ উদ্দেশ্য। এরপর কী?

পারথ টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। অ্যাডিলেডে কাল শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজ। ভারত ৪-১ ব্যবধানে জিতলে টানা তৃতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত। তেমনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও হ্যাটট্রিক হবে। এর জন্য অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট জেতা ভীষণ জরুরি। ২০১১ সালে টেস্ট অভিষেক হয়েছে প্যাট কামিন্সের। ভারতের বিরুদ্ধে টেস্ট খেলার সুযোগ হয়েছে ২০১৭ সাল থেকে। কিন্তু ২০১৪-১৫’এর পর ভারতের বিরুদ্ধে হোম-অ্যাওয়ে কোনও টেস্ট সিরিজেই জিততে পারেনি অস্ট্রেলিয়া।

এই খবরটিও পড়ুন

অজি অধিনায়ক প্যাট কামিন্স অ্যাডিলেড টেস্টের আগে বলেন, ‘ড্রেসিংরুমের অর্ধেক প্লেয়ারই বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের স্বাদ পায়নি। এটাই আমাদের শেষ ইচ্ছে। গত কয়েক বছরে আমরা নানা চ্যালেঞ্জ উতরেছি। শুধুমাত্র বর্ডার-গাভাসকর ট্রফিই বাকি।’ ২০১৪-১৫ সালে ভারতের বিরুদ্ধে ২-০ সিরিজ জয়ে অজি টিমে ছিলেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, নাথান লিয়ঁর মতো হাতে গোনা কয়েকজন। তালিকায় নাম লেখাতে চান প্যাট কামিন্সও। অধিনায়ক হিসেবে তো অবশ্যই, বোলার হিসেবেও। কামিন্সের ইঙ্গিত যেন, এই সিরিজ জিতলেই সব লক্ষ্য পূরণ। এরপর কি টেস্ট ক্রিকেটকে বিদায়?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *