ED: ডাক্তারিতেও কোটি কোটি টাকার দুর্নীতি! সাত সকালে ফের শহরে ED-র তল্লাশি – Bengali News | জাল সার্টিফিকেট দিয়ে পাশ ‘ভুয়ো ডাক্তার’! সাত সকালে ফের শহরে ED র তল্লাশি
সল্টলেকের আবাসনে তল্লাশিImage Credit source: TV9 Bangla
কলকাতা: শিক্ষক নিয়োগ, পুর নিয়োগে চরম আর্থিক দুর্নীতির তদন্ত করতে বারবার ময়দানে নামতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। আর এবার শহরে ফের তল্লাশি। সাত সকালে সল্টলেকের একাধিক আবাসনে তল্লাশি শুরু করল ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের খবর, এবার মেডিক্যাল পরীক্ষা তথা ডাক্তারির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর সেই দুর্নীতির অঙ্কও নাকি কোটি কোটি টাকা!
মঙ্গলবার সকালে সল্টলেকের বিসি ব্লকের ৩৫ ও ৩৬ নম্বর আবাসনে তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, কলকাতার এক বেসরকারি মেডিক্যাল কলেজের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তির আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
এই খবরটিও পড়ুন
সবিস্তারে আসছে…