IND vs AUS: ভিডিয়ো: ডেলিভারি তো নয়, যেন মাখন... ক্যানবেরায় পিঙ্ক বলে মহম্মদ সিরাজের কামাল - Bengali News | Mohammed Siraj took early wicket, Matt Renshaw get out in IND vs PM XI warm up match, watch video - 24 Ghanta Bangla News
Home

IND vs AUS: ভিডিয়ো: ডেলিভারি তো নয়, যেন মাখন… ক্যানবেরায় পিঙ্ক বলে মহম্মদ সিরাজের কামাল – Bengali News | Mohammed Siraj took early wicket, Matt Renshaw get out in IND vs PM XI warm up match, watch video

Spread the love

ভিডিয়ো: ডেলিভারি তো নয়, যেন মাখন… ক্যানবেরায় পিঙ্ক বলে মহম্মদ সিরাজের কামালImage Credit source: PTI

কলকাতা: গোলাপি বলে কেমন কেরামতি দেখাতে পারেন ভারতের বোলাররা? তার ঝলক মিলছে ক্যানবেরায়। ভারতীয় সময় অনুযায়ী রবি-সকালে নির্ধারিত সময়ে শুরু হয়েছে ভারত ও প্রধানমন্ত্রী একাদশের (India vs Prime Minister XI) প্রস্তুতি ম্যাচ। সেখানে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার হয়ে বোলিং ওপেন করেন তারকা পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। স্যাম কন্টাস ও ম্যাট রেনশ ওপেনিংয়ে নামেন। ম্যাচের শুরুতেই এক দুরন্ত ডেলিভারিতে রেনশকে প্যাভিলিয়নে ফেরান সিরাজ।

সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে ক্যানবেরায় পিঙ্ক বলে সিরাজের কেরামতির ভিডিয়ো। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে পঞ্চম ওভারের পঞ্চম ডেলিভারিতে ভারতকে উইকেট এনে দেন সিরাজ। ব্যাটার ছিলেন ম্যাট রেনশ। সিরাজের ডেলিভারি রেনশর ব্যাটের কানায় লাগে। সেকেন্ড স্লিপে থাকা দেবদত্ত পাড়িক্কাল স্মার্ট ক্যাচ নেন। নেটিজ়েনরা তা দেখে বলতে শুরু করেছেন, সিরাজের ডেলিভারি যেন মাখন।

এই খবরটিও পড়ুন

মাত্র ৫ রান করে আউট হয়েছেন ম্যাট রেনশ। ৫.৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে। সেই সময় প্রধানমন্ত্রী একাদশ স্কোরবোর্ডে তোলে ১ উইকেটে ২১ রান। বৃষ্টি বন্ধ হওয়ার পর আম্পায়াররা মাঠ পরিদর্শন করে জানান ভারতীয় সময় অনুযায়ী ১০.১০ মিনিটে আবার শুরু হবে খেলা। বৃষ্টির কারণে কিছুটা সময় নষ্ট হওয়ায় ম্যাচ থেকে কমে গেল ৮ ওভার। এ বার ৫০ ওভারের জায়গায় ২ দল ৪৬ ওভার করে খেলবে। বৃষ্টির কারণে এই প্রস্তুতি ম্যাচের প্রথম দিন এমনিই ভেস্তে গিয়েছিল। এ বার দেখার আজ, শেষ অবধি কতটা প্রস্তুতি নিতে পারেন বুমরা-সিরাজ-রোহিত-বিরাটরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *