চিটফান্ড প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেফতার প্রয়াগ গ্রুপের ২ ডিরেক্টর - Bengali News | Prayag group's director basudev bagchi his son avik bagchi arrested by ed in chit fund fraud case - 24 Ghanta Bangla News
Home

চিটফান্ড প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেফতার প্রয়াগ গ্রুপের ২ ডিরেক্টর – Bengali News | Prayag group’s director basudev bagchi his son avik bagchi arrested by ed in chit fund fraud case

Spread the love

প্রয়াগ গ্রুপের ডিরেক্টর গ্রেফতার।Image Credit source: TV9 বাংলা

কলকাতা: চিটফান্ড প্রতারণা মামলায় গ্রেফতার প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টর বাসুদেব বাগচী ও অভীক বাগচী। মঙ্গলবার নিউ আলিপুরে প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এরপরই গ্রেফতার। আমানতকারীদের সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাসুদেব বাগচী ও অভীক বাগচীকে। সম্পর্কে তাঁরা বাবা-ছেলে। আজ আদালতে তোলা হবে তাদের।

এর আগে সিবিআই-র হাতে গ্রেফতার হয়েছিলেন প্রয়াগ গ্রুপের কর্ণধাররা। জামিনে মুক্ত ছিলেন তাঁরা। এবার তাদের গ্রেফতার করল ইডি। মঙ্গলবারই দিল্লি, কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেহালা, নিউ আলিপুরে প্রয়াগ গ্রুপের ডিরেক্টরদের বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশির পরই চিটফান্ড প্রতারণা মামলায় গ্রেফতার করা হয় প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টর বাসুদেব বাগচী ও অভীক বাগচীকে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *