Partha Chatterjee: জেল থেকে বেরিয়েছেন অর্পিতা, মরিয়া হয়ে সুপ্রিম কোর্টের দরজায় পার্থ - Bengali News | Partha Chatterjee appeals for bail in supreme court from recruitment scam - 24 Ghanta Bangla News
Home

Partha Chatterjee: জেল থেকে বেরিয়েছেন অর্পিতা, মরিয়া হয়ে সুপ্রিম কোর্টের দরজায় পার্থ – Bengali News | Partha Chatterjee appeals for bail in supreme court from recruitment scam

Spread the love

নয়া দিল্লি: জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ মামলায় একের পর এক অভিযুক্ত জামিন পেয়েছেন। মঙ্গলবার জামিন পেয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, সোমবার জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্য়ায়। ইতিমধ্যেই জেলের বাইরে বেরিয়েছেন তিনি। তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে পার্থর আইনজীবী মুকুল রোহতাগীর স্পষ্ট বক্তব্য, অর্পিতাকে নিয়ে কোনও চিন্তাই নেই। তিনি বলেন, ‘আই হ্যাভ নো কনসার্ন ফর হার।’

আজ, বুধবার সুপ্রিম কোর্টে ছিল পার্থর জামিন সংক্রান্ত মামলা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে থাকা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চান তিনি। সেই জামিনের আবেদনের শুনানি স্থগিত হয়ে গিয়েছে। পরবর্তী শুনানি সোমবার। পার্থ চট্টোপাধ্যায় কতদিন ইডি এবং সিবিআই হেফাজতে ছিলেন, সেই সম্পর্কিত তথ্য ইডি এবং সিবিআই-এর কাছে চাইলেন বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়া।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *