Yuzvendra Chahal: আমার প্রাপ্য... IPL এর সবচেয়ে দামি স্পিনার হয়ে বিরাট মন্তব্য যুজবেন্দ্র চাহালের - Bengali News | I deserve says yuzvendra chahal after he becoming most expensive spinner in ipl 2025 mega auction - 24 Ghanta Bangla News
Home

Yuzvendra Chahal: আমার প্রাপ্য… IPL এর সবচেয়ে দামি স্পিনার হয়ে বিরাট মন্তব্য যুজবেন্দ্র চাহালের – Bengali News | I deserve says yuzvendra chahal after he becoming most expensive spinner in ipl 2025 mega auction

Spread the love

Yuzvendra Chahal: আমার প্রাপ্য… IPL এর সবচেয়ে দামি স্পিনার হয়ে বিরাট মন্তব্য যুজবেন্দ্র চাহালের
Image Credit source: ICC

কলকাতা: সৌদি আরবের জেড্ডায় আইপিএলের মেগা নিলামের প্রথম দিন একাধিক ক্রিকেটারের উপর কোটি কোটি টাকার বৃষ্টি হচ্ছে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি স্পিনারের ট্যাগ এখন তাঁর গায়ে। কথা হচ্ছে যুজবেন্দ্র চাহালকে নিয়ে। ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছিলেন মেগা নিলাম থেকে এ বার চাহালকে তুলে নেবে আরসিবি। তাঁর পুরনো টিম তেমনটাই চাইছিল। বিডিংয়ে তাঁর জন্য ঝাঁপিয়েছিল বেঙ্গালুরু। কিন্তু তারকা স্পিনারের দর দেখতে দেখতে আকাশ ছুঁয়ে ফেলে। রাজস্থান রিটেন করতে পারেনি তাঁকে। তিনি যে কারণে নাম রেজিস্টার করেন নিলামে। সেখানে ১৮ কোটিতে শেষ অবধি যুজি চাহালকে কেনে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। এতটা দর কি প্রত্যাশা করেছিলেন চাহাল? নিলামে নতুন দল পাওয়ার পরই বড় মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত জেনে নিন কী বললেন ভারতীয় তারকা স্পিনার।

জেড্ডায় আইপিএলের মেগা নিলামে পঞ্জাব যুজবেন্দ্র চাহালকে কেনার পর জিও সিনেমাতে তিনি বলেন, ‘আমি বেশ নার্ভাস ও উদ্বিগ্ন ছিলাম। কারণ, গত ৩টে মরসুমে এই পরিমাণ আমি পেয়েছি। আমি মনে করি এই মূল্য আমার প্রাপ্য। আমি খুবই উত্তেজিত।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *