IPL 2025 Mega Auction Live Streaming: আইপিএলের মেগা নিলামের সাক্ষী হতে চান? কখন, কোথায় দেখবেন মহাযজ্ঞ? - Bengali News | When and Where to watch IPL 2025 Mega Auction, details Date, Time, Rules, And Venue details in Bengali - 24 Ghanta Bangla News
Home

IPL 2025 Mega Auction Live Streaming: আইপিএলের মেগা নিলামের সাক্ষী হতে চান? কখন, কোথায় দেখবেন মহাযজ্ঞ? – Bengali News | When and Where to watch IPL 2025 Mega Auction, details Date, Time, Rules, And Venue details in Bengali

Spread the love

আইপিএলের মেগা নিলামের সাক্ষী হতে চান? কখন, কোথায় দেখবেন মহাযজ্ঞ?

কলকাতা: পঁচিশের আইপিএল (IPL 2025) শুরু হতে অনেকটাই দেরি রয়েছে। তবে চব্বিশের শেষেই ঠিক হয়ে যাবে কোন ক্রিকেটার কোন ফ্রাঞ্চাইজির জার্সিতে ১৮তম আইপিএলে খেলবেন। ২০২২ সাল থেকে ৮ দলের জায়গায় ১০ দলের আইপিএল শুরু হয়েছে। চব্বিশের আইপিএলের আগে মিনি নিলাম হয়েছিল। আর এ বার হতে চলেছে বড় নিলাম। প্রতি তিন বছর অন্তর আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো পুরো দল পুনরায় গুছিয়ে নেওয়ার সুযোগ পান। এ বারের মেগা নিলামের জন্য দেশ-বিদেশের ১৫৭৪ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। যদিও ফাইনাল লিস্টে জায়গা পেয়েছেন ৫৭৪ জন। ২০৪টি স্লট পূরণ করতে পারবে ১০ ফ্র্যাঞ্চাইজি। নিলামে নাম লিখিয়েছিলেনন ৩২০ জন ক্যাপড, ১২২৪ জন আনক্যাপড ক্রিকেটার। এবং ৩০ জন আইসিসি অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটাররাও। এ বারের নিলামে থাকছেন। ক্রিকেট প্রেমীদের নজর থাকবে কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারকে কত টাকায় দলে নিল। কোথায়, কখন, কীভাবে দেখবেন আইপিএল-২০২৪ এর মেগা নিলাম, রইল তথ্য TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএল-২০২৫ এর মেগা নিলাম কবে হবে?

এ বারের আইপিএলের মেগা নিলাম হবে ২দিন ধরে। আগামিকাল, রবিবার ২৪ নভেম্বর আইপিএল-২০২৫ এর মেগা নিলামের প্রথম দিন। আর ২৫ নভেম্বর এই মেগা নিলামের দ্বিতীয় দিন। বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় ও চতুর্থ দিন হবে মেগা নিলাম। কারণ পারথ টেস্ট শুরু হচ্ছে ২১ নভেম্বর।

এই খবরটিও পড়ুন

কোথায় হবে আইপিএল-২০২৫ এর মেগা নিলাম?

পঁচিশের আইপিএলের মেগা নিলাম হবে সৌদি আরবের জেড্ডায়।

কখন থেকে শুরু আইপিএল-২০২৫ এর মেগা নিলাম?

আইপিএলের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিটে শুরু হবে মেগা নিলাম। ভারতীয় সময় অনুযায়ী, বিকেল ৩টে নাগাদ শুরু হবে আইপিএলের মেগা নিলাম।

টিভিতে কোথায় দেখা যাবে আইপিএল-২০২৫ এর মেগা নিলাম?

টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে পঁচিশের আইপিএলের মেগা নিলাম দেখা যাবে।

অনলাইনে কোথায় দেখা যাবে আইপিএল-২০২৫ এর মেগা নিলামের লাইভ স্ট্রিমিং?

অনলাইনে আইপিএল-২০২৫ এর মেগা নিলাম জিও সিনেমায় দেখা যাবে। এ ছাড়াও আইপিএল-২০২৫ এর মেগা নিলামের নানা তথ্য পাওয়া যাবে TV9Bangla-র ওয়েবসাইটে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *