অন্য নায়িকার সঙ্গে রাতে বন্ধ ঘরে শাহরুখ! গৌরী বললেন... - Bengali News | When shah rukh khan broke magazine office - 24 Ghanta Bangla News
Home

অন্য নায়িকার সঙ্গে রাতে বন্ধ ঘরে শাহরুখ! গৌরী বললেন… – Bengali News | When shah rukh khan broke magazine office

Spread the love

দীপাবলি শেষ হলেও মুম্বই শহরের উত্‍সব এখনও শেষ হয়নি। কারণ, শহরের সবচেয়ে বিশেষ মানুষটির যে জন্মদিন। ২ নভেম্বর ৫৯ বছরে পা দিলেন শাহরুখ খান। তাই আরবসাগর পারে খুশির আমেজ। এ দিনে আরবসাগর পারে ভিড় জমান শ’য়ে শ’য়ে মানুষ।

তারকাদের জীবনে বিতর্ক অহরহ লেগেই থাকে। যে যত বিখ্যাত তাঁর জীবনে অশান্তি তত বেশি। ফলে এই বিতর্কের রং শাহরুখ খানের গায়েও লেগেছে। তাঁকে নিয়ে এখন যাই লেখা হোক না কেন তিনি খুব একটা নজর দেন না। বরং তিনি এখন সাক্ষাৎকার দেওয়া এক প্রকার ছেড়েই দিয়েছেন। সরাসরি সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলেন তিনি। সরাসরি জানিয়ে দেন, তাঁর মন্তব্য। স্পষ্ট বলে দেন, কোনটা ঠিক, কোনটা ভুল। সেখানে কোনও ট্রোলারের দেখা পেলেও সুযোগ বুঝে সপাট জবাব দিতেও পিছপা হন না তিনি। সেই শাহরুখ খান প্রথম থেকে এমনটা মোটেও ছিলেন না। সময় তাঁকে শিখিয়ে দিয়েছে এড়িয়ে যেতে।

একবার কী কাণ্ড ঘটিয়েছিলেন তিনি, জানেন? এক পুরোনো সাক্ষাৎকারে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান জানিয়েছিলেন, সেখানে লেখা ছিল, শাহরুখ খান ও দীপা সাহি এক বন্ধ ঘরে সময় কাটিয়েছিলেন। এক ম্যাগাজিন এই খবর ছাপা হয়েছিল। এই খবর দেখার পর খুব অপমানিতবোধ করেছিলেন নায়ক। তার পর তিনি কী করেছিলেন? সোজা চলে গিয়েছিলেন সেই অফিস ভাঙচুর করতে। ১৯৯৪ সালে এক সাক্ষাৎকারে শাহরুখের সেই কাণ্ড খোলসা করেছিলেন গৌরী।

শাহরুখ পত্নী বলেন, ”তখন অনেকেই হয়তো শাহরুখকের কথা গুরুত্ব দিলেন না যে তিনি আমায় ভালবাসেন। শাহরুখ বন্দুক হাতে সেই অফিসে ছুটে গিয়েছিলেন, টেবিল ভাঙচুর করে এসেছিলেন।” গৌরীকে প্রশ্ন করা হয়, তাঁর খারাপ লেগেছে বলেই কি শাহরুখ এটা করেছিলেন? গোরী উত্তরে বলেছিলেন, ”আমি কিছুই মনে করিনি। তবে দীপা তাঁর স্বামীর সঙ্গে থাকতেন। সেখানে কী হয়েছে জানি না। তবে শাহরুখ আমায় একটা বইয়ের মতো পড়তে পারে। ও চায় না আমার চোখে জল আসুক। তবে এটাতে ওর খারাপ লেগেছিল। ও তিন রাত ঘুমতে পারেনি।” এই সাক্ষাৎকারেই গৌরী বলেছিলেন, ”যে যাই বলুক, আমি কোনওদিন কিছু বিশ্বাস করি না।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *