Kolkata Police: সরানো হল মুরলীধর শর্মাকে, কলকাতা পুলিশে বড় রদবদল – Bengali News | Change of IAS posts in Kolkata Police, additional CP Murlidhar Sharma removed from post
কলকাতা: কলকাতা পুলিশে বড় রদবদল। কয়েকদিন আগেই কসবা-কাণ্ডের জেরে শাসক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে। এরই মধ্যে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার পদ থেকে সরানো হল মুরলীধর শর্মাকে। প্রবীণ কুমারকে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনারের পদ দেওয়া হল। অন্যদিকে, মুরলীধর শর্মাকে পাঠানো হল ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাকাডেমিতে।
শুধুমাত্র অতিরিক্ত পুলিশ কমিশনারই নয়, মুরলীধর শর্মা ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানও। একজন দক্ষ গোয়েযেন্দাপ্রধান হিসেবেও দায়িত্ব সামলেছেন মুরলীধর শর্মা। পরে অতিরিক্ত পুলিশ কমিশনার পদে উন্নীত হলেও নির্বাচন কমিশনার ভোটের সময় যুগ্ম কমিশনার গোয়েন্দাপ্রধানকে সরিয়ে দেওয়ার পর মুরলীধর শর্মাকেই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা দফতর সামলানোর জন্য।