Alipurduar: দুই যুবক দাঁড়িয়ে কথা বলছিলেন, আচমকা কান কেটে দিল দুষ্কৃতী - Bengali News | Alipurduar: Two young men were standing and talking, suddenly the criminal cut off their ears - 24 Ghanta Bangla News
Home

Alipurduar: দুই যুবক দাঁড়িয়ে কথা বলছিলেন, আচমকা কান কেটে দিল দুষ্কৃতী – Bengali News | Alipurduar: Two young men were standing and talking, suddenly the criminal cut off their ears

Spread the love

আলিপুরদুয়ারে কান কেটে দিল দুষ্কৃতীImage Credit source: Tv9 Bangla

আলিপুরদুয়ার: কখনও ধর্ষণ কখনও বা ছুরির আঘাত। আলিপুরদুয়ার জংশন এলাকায় একের পর এক ঘটনায়। সেখানে ছুরির আঘাতে আহত এক যুবক। তাঁর কান কেটে নিয়েছে দুষ্কৃতীরা বলে দাবি তাঁর। বর্তমানে তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার থানার নর্থ-পয়েন্ট এলাকায় এক দুষ্কৃতীর ছুরির আঘাতে আহত হন দুই যুবক। জানা যায়, বাড়ির পাশে দুই প্রতিবেশি যুবক দাঁড়িয়ে কথা বলছিলেন। অভিযোগ, সেই সময় রমেশ সাহানি নামে স্থানীয় এক দুষ্কৃতী মদ্যপ অবস্থায় দুই যুবকের সঙ্গে বচসা শুরু করে। এরপর পকেট থেকে চাকু বের করে চালাতে শুরু করে দুই যুবকের উপর।

দুষ্কৃতীর আক্রমণে বছর আঠাশের রাজেশ সাহানি নামে যুবকের বাঁ কান কেটে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অপর যুবক কবির সাহানিকে মাটিতে ফেলে পেটের উপর ছুরির আঘাত করতে শুরু করে। আহতদের চিৎকার শুনে বেরিয়ে আসেন এলাকাবাসী। দুষ্কৃতীকে আটকে তার হাত থেকে ছুরি ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেয়। আহত যুবক রাজেশ বলেন, “জানি না কেমন এমন করল। হঠাৎ করে এসেই আমাদের উপর আক্রমণ চালালো।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *