মুক্তির আগেই 'পুষ্পা ২'-র রেকর্ড, ২৪ ঘণ্টায় আল্লুর বাজিমাত - Bengali News | Allu arjun movie pushpa 2 trailer create history on social media - 24 Ghanta Bangla News
Home

মুক্তির আগেই ‘পুষ্পা ২’-র রেকর্ড, ২৪ ঘণ্টায় আল্লুর বাজিমাত – Bengali News | Allu arjun movie pushpa 2 trailer create history on social media

Spread the love

বহু প্রতিক্ষীত ‘পুষ্পা ২’ ছবি মুক্তির আর মাত্র কয়েকটা দিন বাকি। অপেক্ষায় দিন গুনছেন সকলে। আর অনুরাগীদের সেই উত্তেজনাকে আরও ৪ গুন বাড়িয়ে তুলেছে এই ছবির ট্রেলার। পুষ্পার ট্রেলার লঞ্চে চমক লাগালেন দক্ষিণী সুপারস্টার। কয়েকদিন আগেই দিয়েছিলেন সুখবর। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা। আল্লু অর্জুন ভক্তদের কাছে ছিল উৎসব। সন্ধ্যায় ‘পুষ্পা ২’ ছবির ট্রেলার লঞ্চে তিনি উপস্থিত ছিলেন বিহারের গান্ধী ময়দানে। আল্লু অর্জুনের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে সেই খবর ছড়িয়ে পড়তেই স্বপ্নের নায়ককে কাছ থেকে দেখার লোভ সামলাতে পারেননি অধিকাংশই। হাজার-হাজার অনুরাগীদের সামাল দিতে মোতায়িত হয় বিপুল সংখ্যক পুলিশ। এদিন যথা সময় ছবির নায়িকা রশ্মিকা মন্দানাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন। মুহূর্তে সেলিব্রেশন শুরু। হুল্লোরে ফেটে পড়লেন সকলে।

এদিন আল্লুর অনুষ্ঠান চলাকালিনই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়ে যায় ‘পুষ্পা ২’ ছবির ট্রেলার। ২ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের এই ট্রেলার এখনও নেটপাড়ায় ট্রেন্ডিং। তবে ছবির ট্রেলারেই বাজিমাত করলেন আল্লু অর্জুন। মাত্র ২৪ ঘণ্টায় ১,০২০ লাখ ভিউ ছাড়িয়ে যায় ছবির ট্রেলার। যা তেলুগু ছবির ইতিহাসে নতুন। ফলে বোঝাই যাচ্ছে আল্লুর এই আগামী ছবি তাঁর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হতে চলেছে।

৫ ডিসেম্বর বড়পর্দায় আসতে চলেছে ‘পুষ্পা ২’। ছবিটি নিয়ে হাইপ তুঙ্গে। এই ছবির জন্য আল্লুর পারিশ্রমিক ৩০০ কোটি টাকা! যা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ইতিমধ্যেই গড়ে তুলেছে রেকর্ড। হাতে আর মাত্র কয়েকটা দিন। যদিও উত্তেজনায় ঘুম উড়েছে আল্লু ভক্তদের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *