প্রেমে সিলমোহর ইব্রাহিম-পলকের! মলদ্বীপ থেকে পোস্ট করলেন ছবি? – Bengali News | Palak Tiwari and Ibrahim Ali Khan spending quality time in Maldives
অনেক দিন ধরেই তাঁদের প্রেমের কথা শোনা যাচ্ছে বলিপাড়ায়। কখনও কোনও ছবির প্রচারে। কখনও আবার রেস্তরাঁর বাইরে। কিন্তু এখনও পর্যন্ত নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি তাঁরা কেউই। তাঁরা হলেন ইব্রাহিম আলি খান এবং পলক তিওয়ারি। তাঁদের নিয়ে জোর আলোচনা বলিপাড়ার অন্দরে।
কিছু কাল আগেও তাঁদের মা-বাবাদের নিয়ে আগ্রহ থাকত পাপারাজ্জিদের। সময় গড়িয়েছে। ছেলে-মেয়েরাও এখন অনেকটাই বড়। তাই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক মনে কৌতূহল বিপুল। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইব্রাহিম এবং পলক। বলিপাড়ায় নতুন প্রজন্মের তালিকায় অন্যতন জনপ্রিয় হলেন ইব্রাহিম। তাঁর অবশ্য আরও একটা পরিচয় আছে। তিনি সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের ছেলে। সারা আলি খানের ভাই। অন্য দিকে পলক হলেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে। গত দু’বছর ধরেই শোনা যাচ্ছে তাঁরা নাকি প্রেম করছেন। কিন্তু প্রকাশ্যে যদিও সে কথা স্বীকার করেননি তাঁরা।
কিন্তু দুইয়ে দুইয়ে চার করে ফেললেন তাঁদের অনুসরণকারীরা। সম্প্রতি একটি ছবি দিয়েছেন ইব্রাহিম। যেখানে দেখা যাচ্ছে চারিদিকে ঘন নীল। সমুদ্রপারে ছুটি কাটাচ্ছেন তিনি। পলকের ছবিতেও সেই একই দৃশ্য। ফলে দুজনের ছবিতেই মিল খুঁজে পেয়েছেন তাঁরা। দুই স্টারকিড যে মলদ্বীপে ঘুরতে গিয়েছেন তা তো ছবিতেই স্পষ্ট। অনেকগুলো ছবি পোস্ট করেছেন ইব্রাহিম। কখনও খানাপিনায় ব্যস্ত তাঁরা। কখনও আবার সুইমিং পুলে। একই ধরনের ছবি পোস্ট করেছেন পালকও। তাঁদের ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন এই ছবিগুলো কি তাঁদের প্রেমের সিলমোহর?