Swiggy: রাতারাতি কোটিপতি Swiggy-র ৫০০ কর্মী! কীভাবে? – Bengali News | Swiggy Stock Market Debut: 500 Employees to Become Crorepati, Know How this Happened
বাজার কাঁপাচ্ছে সুইগির আইপিও।Image Credit source: Getty Image
মুম্বই: অনলাইন ইন্সট্যান্ট ডেলিভারির পর এবার স্টক মার্কেটেও আত্মপ্রকাশ করল সুইগি। আর খাবার ডেলিভারির মতোই শেয়ার বাজারেও বিনিয়োগকারীদের ইনস্ট্যান্ট বা তৎক্ষণাত ডেলিভারি দিল সংস্থা। লিস্টিং হতেই সুইগির বর্তমান ও প্রাক্তন কর্মী মিলিয়ে ৫০০ জন কোটিপতি হলেন।
আইপিও নিয়ে এসেছে সুইগি। শেয়ারের প্রাথমিক দাম ধার্য করা হয়েছে ৩৭১ টাকা থেকে ৩৯০ টাকার মধ্যে। ৯০০০ কোটির এমপ্লয়ি স্টক অপশন প্ল্যানও আনা হয়েছে সংস্থার ৫০০০ কর্মীর জন্য। এই ৫০০০ কর্মী পেআউট থেকে লাভবান হবেন। আর এই শেয়ার হোল্ডিং থেকেই ৫০০ কর্মী কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ তাদের কাছে যে শেয়ার রয়েছে, তার মূল্য কোটি টাকায় পৌঁছবে।
এর আগে, ২০২১ সালে পেটিএম যখন আইপিও এনেছিল, তখনও ৩৫০ জন কর্মী কোটিপতি হয়েছিলেন।
বুধবার এনএসই-তে সুইগির শেয়ার মূল্য ছিল ৩৯০ টাকা। ৮ শতাংশ প্রিমিয়াম ছিল। বিএসই-তে স্টক লিস্টিং হয় ৪১২ টাকায়। বর্তমানে কোম্পানির মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে আনুমানিক ৮৯ হাজার ৫৪৯ কোটি টাকায়।
১১ হাজার ৩২৭ কোটি টাকার সুইগির প্রাথমিক অফারেই শেয়ারে প্রায় ৩.৫৯ গুণ বেশি সাবস্ক্রিপশন হয়।
