Minor Harassment: 'চকোলেট খাবি? বলে মেয়েটাকে টেনে ঘরে ঢোকাল ওর দাদু, প্যান্ট খুলে ধর্ষণ করল, ছোটবেলায় ইনিই ওকে মানুষ করেছে...' - Bengali News | Grandfather Accused To Physically Harassed His Granddaughter In Murshidabad Domkol - 24 Ghanta Bangla News
Home

Minor Harassment: ‘চকোলেট খাবি? বলে মেয়েটাকে টেনে ঘরে ঢোকাল ওর দাদু, প্যান্ট খুলে ধর্ষণ করল, ছোটবেলায় ইনিই ওকে মানুষ করেছে…’ – Bengali News | Grandfather Accused To Physically Harassed His Granddaughter In Murshidabad Domkol

Spread the love

নির্যাতিতার মা কান্নায় ভেঙে পড়েছেনImage Credit source: Tv9 Bangla

ডোমকল: যেন ছাড় পাচ্ছে না কেউই। ন’বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় যখন তোলপাড় হচ্ছে আলিপুরদুয়ার। সেই সময় ফের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। চকোলেটের লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। মুর্শিদাবাদের ডোমকল থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে খেলা করছিল বছর সাতের ওই নাবালিকা। সেই সময় অভিযুক্ত দাদু এসে নাবালিকাকে চকোলেটের লোভ দেখায়। প্রলোভন দেখিয়ে প্রথমে তাঁকে বাড়িতে ডাকে। তারপর ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর পরিবারের সদস্যরা ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন।

নির্যাতিতার মা বলেন, “আমার মেয়ে ঘরেই ছিল। ওর দাদু এসে ওকে বলে এই চকোলেট খাবি? আমার মেয়ে বলে না খাব না। তখন বলছে যা ছাগল বেঁধে দিয়ে আয়। যেই না আমার মেয়ে গিয়েছে ছাগল বাঁধতে ওর পিছু-পিছু যায় ওর দাদু। তারপর ওকে টেনে একটা ঘরে ঢুকিয়ে প্যান্ট খুলে দেয়। তারপর ধর্ষণ করে।” নাবালিকার মা ভেঙে পড়েন কান্নায়। তিনি আরও বলেন, “এই লোকটাই ছোট থেকে ওকে মানুষ করেছে। আর দেখুন সে কী করছে। এর আগেও এমন করেছিল। লোকলজ্জার ভয়ে বলতে পারিনি। কিন্তু আমার মেয়ে বড় হচ্ছে। এরপর যদি আরও কিছু করে দেয়। তাই বাধ্য় হলাম।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *